,

ইমরান খানের বিরুদ্ধে যৌন হেনস্থার তদন্তের সিদ্ধান্ত

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের বিরুদ্ধে উঠা যৌন হেনস্থার তদন্তে বিশেষ তদন্তকারী কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি।

নতুন প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি মন্ত্রিসভার শপথ গ্রহণের পরেই পিটিআইয়ের পদত্যাগকৃত নেত্রী আয়েশা গুলালাইয়ের অভিযোগ খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গড়ার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ইমরান ও আয়েশা দু’জনেই শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তাই এই অভিযোগ খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করা দরকার।

ইমরান অবশ্য আয়েশার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তাঁর বদনাম করার জন্যই নওয়াজ শরিফের দল আয়েশাকে ব্যবহার করছে। শরিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছিল পিটিআই। সেই কারণেই এই চক্রান্ত করছে ক্ষমতাসীন দল পিএমএলএন। তিনি বলেন, পার্লামেন্টে যে কমিটি গঠন করা হয়েছে, সেটি নিরপেক্ষভাবে তদন্ত করবে না। এজন্য তিনি স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন।

শুক্রবার পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে ইমরানের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করার জন্য কমিটি গঠনের প্রস্তাব পেশ করা হয়। পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ, পাকিস্তান পিপলস পার্টি ও মুত্তাহিদা কোয়ামি মুভমেন্ট এই প্রস্তাব সমর্থন করে। প্রস্তাব পাশ হওয়ার পর স্পিকারকে শাসক ও বিরোধী দলের এমপি-দের নিয়ে কমিটি গঠন করতে বলা হয়েছে। এই কমিটিকে এক মাসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে ন্যাশনাল অ্যাসেম্বলি।

প্রসঙ্গত, নওয়াজ শরিফ দল দল থেকে পদত্যাগ করার পর ইমরান খানের বিরুদ্ধে আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগ করেছেন আয়েশা। তাঁকে ২০১৩ সালে এই ধরনের বার্তা পাঠানো হয়েছিল বলেও অভিযোগ করেছেন সাবেক এই পিটিআই নেত্রী।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে