,

ফিলিস্তিন-ইসরাইল সংকট নিয়ে ট্রাম্প জামাতার বিরূপ মন্তব্য ফাঁস

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিন ও ইসরাইল সংকট সমাধান বিষয়ে ট্রাম্প প্রশাসনের বিপক্ষে মার্কিন প্রেসিডেন্টের জামাতা জেরার্ড কুশনার করা বিরূপ মন্তব্যের অডিও ফাঁস হয়েছে। সম্প্রতি ফাঁস হওয়া ওই অডিও টেপে কুশনারের মন্তব্যে বেশ তোলপাড় শুরু হয়েছে। খবর মিডলইস্ট মনিটরের।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর কুশনারকে ফিলিস্তিন ও ইসরাইল সংকট সমাধানে ও শান্তি প্রক্রিয়া এগিয়ে নেয়ার দায়িত্ব দেয়া হয়।

ফাঁস হওয়া অডিওতে কুশনারকে বলতে শোনা যায়, ‘ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে সংঘর্ষ ও সংকট সমাধানে ‘অনন্য’ কোনো পন্থার ব্যবস্থা করতে পারেনি। আর আমার মনে হয় এই সংকটের কোনো সমাধান নেই, যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। ‘ কংগ্রেসের এক অভ্যন্তরীণ সভায় এ মন্তব্য করেন ইভাংকার স্বামী কুশনার।

কুশনার সম্প্রতি আল-আকসা নিয়ে ফিলিস্তিনি ও ইসরাইলি বাহিনীর সংঘর্ষের বিষয়েও মন্তব্য করেন। তিনি আল-আকসায় ইসরাইলি বাহিনীর মেটাল ডিটেক্টর বসানোর বিষয়টি সমর্থন করেন।

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা