,

উত্তর প্রদেশের মুসলিমরা চার বিয়ে করতে পারবেন

news-image

কলকাতা প্রতিনিধি : জনসংখ্যার দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য উত্তর প্রদেশের মুসলিমরা তাঁদের ধর্মীয় বিধান অনুযায়ী চার বিয়েই করতে পারবেন। তবে এ ক্ষেত্রে আলাদাভাবে রেজিস্ট্রেশন করতে হবে। ১ আগস্ট রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে ‘উত্তর প্রদেশ ম্যারেজ রেজিস্ট্রেশন গাইডলাইনস-২০১৭’ অনুমোদিত হয়েছে। আজ শুক্রবার ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এই অনুমোদনের পর রাজ্যের নারীকল্যাণ দপ্তরের মুখ্যসচিব রেণুকা কুমার গতকাল বৃহস্পতিবার বলেন, ‘বিজ্ঞপ্তি জারির পর স্ট্যাম্প অ্যান্ড রেজিস্ট্রেশন দপ্তর এই নতুন নির্দেশিকা কার্যকর করবে।’ তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, সরকার কখনো কোনোভাবে কোনো ধর্মীয় প্রথা বা আচার-আচরণের ওপর হস্তক্ষেপ করবে না। মুসলিম সম্প্রদায়ের কোনো ব্যক্তি যদি তাঁর বিবাহ নিবন্ধন করতে চান সে ক্ষেত্রে তিনি সর্বোচ্চ চারটি বিবাহ নিবন্ধন করার সুযোগ পাবেন। একমাত্র মুসলিম সম্প্রদায়ের পুরুষেরাই সর্বোচ্চ চারটি বিয়ে করার সুযোগ পাবেন।

মুখ্য সচিব আরও বলেন, হিন্দু এবং অন্য ধর্মের মানুষেরা একটি মাত্র বিয়ে নিবন্ধন করতে পারবেন। স্ট্যাম্প অ্যান্ড রেজিস্ট্রেশন দপ্তরের ওয়েবসাইটে গিয়ে কোনো ব্যক্তি বাড়িতে বসেও তাঁর বিয়ে নিবন্ধন করতে পারবেন। অনলাইনে খরচ হবে মাত্র ১০ রুপি।

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা