,

ফিলিস্তিনকে ৩০ কোটি ডলার অনুদান বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনকে দেওয়া বার্ষিক ৩০ কোটি মার্কিন ডলার দেওয়া অনুদান বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি বিল সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটি অনুমোদন দিয়েছে।

অনুদান বন্ধ সংক্রান্ত এই বিলটির নাম দেওয়া হয়েছে টেইলর ফোর্স অ্যাক্ট। গত বছর ইসরায়েল সফরকালে টেইলর নামে এক মার্কিন সেনা এক ফিলিস্তিনির ছুরিকাঘাতে গুরুতর নিহত হন। ওই হামলাকারী অবশ্য ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছে।

এরপরই মার্কিন প্রশাসন ফিলিস্তিনিদের অনুদান বন্ধ করার ঘোষণা দেয়। মার্কিন কর্তৃপক্ষের দাবি, ফিলিস্তিনি কর্তৃপক্ষ সহিংসতাকারীদের অর্থ দেওয়া বন্ধ না করা পর্যন্ত এ অনুদান বন্ধ থাকবে।

বৃহস্পতিবার সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটিতে বিলটি ১৭-৪ ভোটে পাস হয়। এখন এটি সিনেট ও প্রতিনিধি পরিষদে পাস হলে আইনে পরিণত হবে।

সিনেট কমিটির রিপাবলিকান দলের চেয়ারম্যান বব ক্রকার বলেছেন, ‘ আশা করা যাচ্ছে এটি পাস হলে সরকারের মদদে নিরাপরাধ কোনো ব্যক্তিকে হত্যার মতো কার্যক্রম বন্ধ হবে।’

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা