,

‘এশিয়ার দেশগুলোর উন্নয়ন স্বৈরশাসকদের কল্যাণে’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মোশাররফ বলেছেন, এশিয়ার সব দেশগুলোর উন্নয়ন কেবল স্বৈরশাসকদের কল্যাণেই হয়েছে। বুধবার বিবিসি উর্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন।

মোশাররফ পাকিস্তানের সাবেক দুই স্বৈরশাসক ফিল্ড মার্শাল আইয়ুব খান ও জেনারেল জিয়া-উল-হকের উদাহরণ টেনে বলেন, ‘বেসামরিক সরকার দেশকে অধঃপাতে নিয়ে যায়। আর সামরিক সরকার দেশকে সঠিক পথে পরিচালনা করে। সামরিক শাসন সবসময় পাকিস্তানের উন্নয়ন বয়ে নিয়ে এসেছে।’

তিনি বলেন, যখনই পাকিস্তানের জরুরি প্রয়োজন ছিল তখনই সেখানে সামরিক শাসন জারি হয়েছে। এশিয়ার সবগুলো দেশের উন্নয়ন স্বৈরশাসকদের কল্যাণেই হয়েছে।

১৯৯৮ সালে পাকিস্তানের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন পারভেজ মোশাররফ। এক বছরের মাথায় ১৯৯৯ সালে তিনি প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে সরিয়ে ক্ষমতা দখল করেন।

ওই অভ্যুত্থান প্রসঙ্গে মোশাররফ বলেন, ‘ ওই সময় জনগণের দাবির পরিপ্রেক্ষিতেই অভ্যুত্থান ঘটানো হয়েছিল। লোকজন নিরাপত্তার জন্য সেনাবাহিনীর কাছে এসেছিল। লোকজন তাদেরকে রক্ষার জন্য আমাকে অনুরোধ জানিয়েছিল। সংবিধান রক্ষার নামে আমরা দেশ বিপর্যয়ের মুখে ফেলতে পারি না। জনগণকে রক্ষার জন্য আমরা সংবিধান উপেক্ষা করতে পারি।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে