,

সেনাদের সঙ্গে দাসআচরণ করতেন দক্ষিণ কোরিয়ার জেনারেল

news-image

আর্ন্তজাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার এক জেনারেল ও তার স্ত্রীর বিরুদ্ধে বাসায় নিযুক্ত সেনা সদস্যদের সঙ্গে দাসদের মতো আচরণের অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্তে বুধবার সেনাবাহিনীর পক্ষ থেকে তদন্ত কমিটি করা হয়েছে।

সেন্টার ফর মিলিটারি হিউম্যান রাইটস কোরিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চার তারকা জেনারেল পার্ক চ্যান জু ও তার স্ত্রী তাদের বাড়িতে নিয়োজিত সেনা সদস্যদের দিয়ে কাপড় ধোয়া, ইস্ত্রি করানো, বাগান পরিচর্চা, বাথরুম পরিষ্কারের কাজ করাতেন। এমনকি তাদের পায়ের মৃত চামড়া পরিষ্কারের কাজও করানো হয় ওই সেনাদের দিয়ে।

ছেলের জন্য প্যানকেক আনতে ভুলে যাওয়ায় জেনারেল পার্ক চ্যান জুয়ের স্ত্রী এক সেনার ‍মুখে ওই প্যানকেক ছুড়ে মেরেছিলেন একদিন। সেনাদের সকাল ৬টা থেকে রাত ১০টায় জেনারেলের ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত টানা কাজ করতে হতো।

সেন্টার ফর মিলিটারি হিউম্যান রাইটস কোরিয়া আরো জানিয়েছে, সেনাদের দৈনন্দিন জীবনপ্রণালীর সঙ্গে দাসদের জীবনের কোনো ফারাক ছিল না।

এদিকে অভিযোগ ওঠার পর জেনারেল পার্ক চ্যান পদত্যাগ করেছেন এবং তিনি এ ঘটনার জন্য ক্ষমা প্রার্থণা করেছেন।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা