,

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বিলে ট্রাম্পের সই

news-image

আন্তর্জাতিক ডেস্ক : শেষ পর্যন্ত রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার সকালে তিনি এ বিলে স্বাক্ষর করেন বলে হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে।

গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে গত মাসে বিল আনা হয় মার্কিন কংগ্রেসে। বিলে ইরান ও উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়টিও যোগ করা হয়েছে। কংগ্রেসের উচ্চ ও নিম্ন উভয়কক্ষেই বিলটি ডেমোক্রেট ও রিপাবলিকানদের সমর্থন জোগাতে সক্ষম হয়। গত সপ্তাহে সিনেটে বিলটি পাসের পর এতে অনুমোদনের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো হয়। ট্রাম্প অবশ্য বিলটি পাসের আগে এতে ভেটো দেওয়ার হুমকি দিয়েছিলেন। তবে মার্কিন রাজনৈতিক বিশ্লেষকরা তখন জানিয়েছিলেন, ট্রাম্প এতে ভেটো দিলে রাশিয়ার সঙ্গে তার ঘনিষ্ঠতার বিষয়টি আরো জোড়ালো বলে প্রমাণ হতে পারে। ট্রাম্প হয়তো এই ঝুঁকি নেবেন না।

প্রসঙ্গত, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জেতাতে মস্কো হস্তক্ষেপ করেছিল। নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে যুক্তরাষ্ট্রের সিনেট ও বিচার বিভাগের তদন্ত চলছে।

চলতি সপ্তাহে হোয়াইট হাউজের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছিল ট্রাম্প বিলে স্বাক্ষর করবেন। তবে মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জানিয়েছেন, তিনি ও প্রেসিডেন্ট এই বিলটি নিয়ে সন্তুষ্ট নন।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা