,

মাদুরোকে কড়া ভাষায় ট্রাম্পের হুঁশিয়ারি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কড়া ভাষায় হুঁশিয়ার করেছেন।

ভেনেজুয়েলার গৃহবন্দি দুই বিরোধী নেতাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ট্রাম্প বলছেন, তাদের নিরাপত্তার জন্য ‘ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন’ মাদুরো।

মঙ্গলবার এক বিবৃতিতে ট্রাম্প এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। যত দ্রুত সম্ভব ও শর্তহীনভাবে সব রাজনৈতিক কারাবন্দিকে মুক্তি দিতে মাদুরোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বিবিসি অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

মাদুরোর ডাকা নির্বাচনকে কেন্দ্র করে ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা লিওপোল্ডো লোপেজ এবং অ্যান্টোনিও লেডেজমাকে গৃহবন্দি করা হয়। মঙ্গলবার বাড়ি থেকে তাদের তুলে নিয়ে সামরিক কারাগারে রাখা হয়েছে।

সাংবিধানিক পরিষদ গঠন ও এই পরিষদের হাতে সংবিধান পুনর্লিখনের দায়িত্ব দেওয়ার জন্য রোববার দেশটিতে ভোট গ্রহণ হয়। এ নির্বাচন বর্জন করে তা প্রতিহতের চেষ্টা করে বিরোধীরা। নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ও বিক্ষোভে নিহত হয়েছেন ১০ জন। বিরোধীদের দাবি, ক্ষমতা কুক্ষিগত করতে এ নির্বাচন দিয়েছেন মাদুরো।

এ নির্বাচনে ৪০ শতাংশের কিছু বেশি ভোট পড়লেও নিজেকে বিজয়ী দাবি করেন মাদুরো। তিনি বলেন, দেশে শান্তি প্রতিষ্ঠা ও ঐক্যের জন্য এই নির্বাচন এক বৈপ্লবিক ঘটনা। কিন্তু বিরোধীদের দাবি, প্রায় ৯০ শতাংশ ভোটার ভোটকেন্দ্রে যাননি।

মঙ্গলবার লোপেজ ও লেডেজমাকে তুলে নিয়ে যাওয়ার পর বিরোধীরা ঘোষণা দেয়, বৃহস্পতিবার দেশজুড়ো বিক্ষোভ-সমাবেশ করবে তারা। এ দিন সাংবিধানিক পরিষদের শপথ নেওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে