,

নওয়াজের পদত্যাগের পর কেমন হবে পাক-ভারত সম্পর্ক?

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পানামা পেপার্স কেলেঙ্কারি মামলায় নওয়াজ শরিফকে ‘অযোগ্য’ ঘোষণা করে পাকিস্তানের শীর্ষ আদালতের রায়ের পর প্রধানমন্ত্রী পদ থেকে সরে গেছেন তিনি। এতে দেশটির রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তন এলেও ভারত-পাকিস্তান সম্পর্কে কোনো হেরফের হবে না বলে মনে করছে দিল্লির কূটনৈতিক মহল।

এ নিয়ে তিন-তিনবার প্রধানমন্ত্রী হয়েও মেয়াদ ফুরাবার আগেই তাকে গদি ছাড়তে হলো। বর্তমান রায়ে শাস্তি ঘোষিত হয়নি। এমনকি শাস্তি কী হবে – তা নিয়েও ধোঁয়াশা যথেষ্ট। সেটা কাটলে বোঝা যাবে নওয়াজ শরিফের রাজনৈতিক ভবিষ্যত কী হবে। পোড় খাওয়া নওয়াজ শরিফ অতীতে অবশ্য তিনবারই ঘুরে দাঁড়িয়েছেন। বসেছেন প্রধানমন্ত্রীপদে। তাই এবার তিনি কী করেন, সেটাই এখন দেখার।

তবে পাকিস্তানের এই রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তনে এখন পর্যন্ত মুখ খোলেনি ভারতের মোদি সরকার। জানায়নি কোনো সরকারি প্রতিক্রিয়া। শুধু পাকিস্তানের পরিস্থিতির দিকে চোখ রেখে চলছে দিল্লি। তাই আপাতত দিল্লি-ইসলামাবাদ সম্পর্কে কোনো হেরফের বলে বলে মনে করছে না দিল্লির পররাষ্ট্র বিশ্লেষকরা।

এ প্রসঙ্গে পাকিস্তান বিষয়ক বিশ্লেষক ও সাংবাদিক ইন্দ্রানী বাগচি বলেন, ‘পাকিস্তানে যে সংকটটা তৈরি হয়েছে, তাতে দুই দেশের সম্পর্কে খুব যে বেশি প্রভাব পড়বে তা মনে করি না। আসলে পাকিস্তানের ভারতনীতি নিয়ন্ত্রণ করে সেদেশের সেনা কর্তৃপক্ষ। রাজনৈতিক নেতৃত্ব সেখানে গৌণ। তাই এর পরোক্ষ প্রভাব দেখবো দুটো জায়গায়- আগামী নির্বাচন, অর্থাৎ আগামী বছরের মাঝামাঝি পাকিস্তানে যে সাধারণ নির্বাচন হবার কথা, সেটা যদি পিছিয়ে যায়; তাহলে সেনাশক্তি বেড়ে যাবে। সেটা এক রকমের নেতিবাচক প্রভাব। অতীত ইতিহাস বলছে, সেনাবাহিনীর নিয়ন্ত্রণ বেড়ে গেলে সন্ত্রাসী তত্পরতাও বেড়ে যায়। সেনাবাহিনী তখন বোঝাতে চেষ্টা করে, দেখো, ভারত কীভাবে পাকিস্তানের ক্ষতি করার চেষ্টা করছে। একটা মেকি জাতীয়তাবাদ জাগাবার চেষ্টা করতে পারে। এছাড়া অন্য কোনো প্রভাব পড়বে বলে মনে হয় না।’

এখন নওয়াজ শরিফের জায়গায় প্রধানমন্ত্রী কে হবেন? যিনিই হন, তিনি অবশ্যই হবেন সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ দলের এবং নওয়াজ শরিফের মনোনীত বিশ্বস্ত কেউ। সেক্ষেত্রে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রথমেই উঠে আসছে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফের নাম।

কিন্তু তিনি যেহেতু সংসদ সদস্য নন, তাই ভোটে জিতে প্রধানমন্ত্রী পদে না আসা পর্যন্ত কিছু দিনের জন্য অন্তর্বর্তি প্রধানমন্ত্রী হয়েছেন নওয়াজ শরিফের অতি কাছের লোক প্রাক্তন পেট্রোলিয়াম মন্ত্রী শাহিদ আব্বাসি। তবে পাঞ্জাবে ক্ষমতা ছাড়লে তার জায়গায় কে আসবেন, তাই নিয়েও রয়েছে বিস্তর হিসেব-নিকেশ। সেখানেও এমন একজনকে বসাতে হবে যিনি নওয়াজ শরিফের দলকে নিরাপদ রাখতে পারবেন। সেক্ষেত্রে সম্ভাব্য প্রার্থী শাহবাজ শরিফের ছেলে হামজা শাহবাজ।

প্রধানমন্ত্রী যিনিই হন, শেষপর্যন্ত সেনা এবং আইএসআইয়ের হাত ধরেই তাকে চলতে হবে। নওয়াজ শরিফ যখন প্রধানমন্ত্রী হন, ভারতের সঙ্গে একটা ইতিবাচক সম্পর্কের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। দুই প্রধানমন্ত্রীর ব্যক্তিগত রসায়নে দিল্লির মনে কিছুটা আশা জেগেছিল৷ নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি আসেন নওয়াজ। আবার নওয়াজের জন্মদিনে শুভেচ্ছা জানাতে অনির্ধারিত সফরে মোদি ছুটে গিয়েছিলেন লাহোরে। কিন্তু সেইসব শুভেচ্ছার বাস্তব প্রতিফলন হয়নি।

এখন ভারত-পাকিস্তান সম্পর্ক তলানিতে। পারস্পরিক যোগাযোগ নেই বললেই হয়। এটাই আপাতত চলবে- এমনটাই মনে করছে দিল্লির সাউথ ব্লক।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা