,

আমরা উত্তর কোরিয়ার শত্রু নই : যুক্তরাষ্ট্র

news-image

উত্তর কোরিয়ার প্রতি শান্তি আলোচনার আহ্বান জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, ‘আমরা শত্রু নই।’ তিনি আরো বলেছেন যে তার সরকার উত্তর কোরিয়ার শাসনব্যবস্থায় কোনো পরিবর্তন আনতে চায় না, বরং তারা উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা করতে আগ্রহী।

তবে দেশটি ক্রমাগত পরমাণু অস্ত্র পরীক্ষা চালিয়ে যে হুমকি তৈরি করছে তাকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করলেও যুক্তরাষ্ট্র অনেকটা নরম সুরেই বলছে তারা উত্তর কোরিয়ার সরকারের পতন চায় না । এদিকে, একজন সিনিয়র রিপাবলিকান সিনেটর ও প্রেসিডেন্ট ট্রাম্প একমত হয়েছেন যে প্রয়োজন হলে বিকল্প হিসেবে উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধে জড়ানোর কথা ভাবা হবে।

পিয়ংইয়ং সবশেষ আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হয়েছে দাবি করে বলে যে যুক্তরাষ্ট্রের পুরো ভূখণ্ডই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র আওতার মধ্যে রয়েছে। উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচিকে ঘিরে ওই অঞ্চলে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে টিলারসন বলছেন ‘আমরা ওই অঞ্চলের শাসন ব্যবস্থায় কোনো পরিবর্তন আনার চিন্তা করছিনা। আমরা উত্তর কোরীয় সরকারের পতনও চাইছি না, কোরীয় উপদ্বীপের পুন:একত্রীকরণের বিষয়েও কিছু বলছি না। আমরা উত্তর কোরিয়ার শত্রু নই। আমরা তাদের জন্য কোন হুমকিও নই।’

উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মহড়া চালিয়েছে। পেন্টাগন সামরিক সক্ষমতাও বাড়িয়েছে কিন্তু একইসঙ্গে হুশিয়ার করে দিয়ে বলেছে সংঘর্ষ হলে ব্যাপক বিপর্যয় হবে। -বিবিসি ও সিএনএন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে