,

বাংলাদেশের ইলিশ দিয়ে কলকাতায় ইলিশ উৎসব

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ইলিশ দিয়েই পশ্চিমবঙ্গে রাজধানী কলকাতায় হবে ইলিশ উৎসব। পশ্চিমবঙ্গের বিধায়ক পরেশ পাল আগামী ২০ আগস্ট কলকাতার বেলেঘাটায় এ উৎসবের আয়োজন করছেন। ইলিশ কিনতে তিনি শীঘ্রই বাংলাদেশে আসছেন।

প্রতি বছরই পরেশ ইলিশ ইলিশ উৎসবের আয়োজন করেন। পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের শীর্ষস্থানীয় নেতারাও ওই উৎসবের সঙ্গে যুক্ত। দেড় থেকে দুই হাজার আমন্ত্রিতেরা সেই উৎসবে আসেন।

কলকাতা শহরে টাটকা ইলিশ প্রায় আসেই না। তাই পরেশের বাংলাদেশ যাত্রা। পরেশের বক্তব্য, ‘অন্যবারের মতো এবারও বাংলাদেশের ইলিশ আনা নিয়ে আশাবাদী। এখন শুধু এটুকুই বলতে পারি। তবে এ বিষয়ে চূড়ান্ত কিছু হয়নি। ‘

পরেশ আরও বলেন, ‘কলকাতায় অধিকাংশ বাজারে যে ইলিশ বিক্রি করা হচ্ছে, সেগুলি সবই মুম্বাই বা মায়ানমার থেকে আনা। কিন্তু সেগুলিতে ইলিশের প্রকৃত স্বাদই নেই! ইলিশ মাছের আসল হল তো তেল! ওই মাছগুলিতে তো কোনও তেলই নেই। বেশি দামে ইলিশ মাছ বিক্রি করে ক্রেতাদের ঠকানো হচ্ছে। ‘ সূত্র : এবেলা

এ জাতীয় আরও খবর

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে