,

রাশিয়ায় আদালতে গুলি, নিহত ৩

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কোর রিজিওনাল আদালত থেকে পালানোর সময় পুলিশের গুলিতে নিহত হয়েছেন বিচারাধীন তিন আসামি।

মঙ্গলবারের এ ঘটনায় পুলিশের দুই সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন।

রাশিয়া টাইমসের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। তবে এর আগে বিবিসির ব্রেকিং নিউজে চারজন নিহত কথা বলা হলেও পরে তারা তিনজন নিহত হওয়ার তথ্য দেয়।

স্থানীয় পুলিশের মুখপাত্র তাতিয়ানা পেত্রোভা এক বিবৃতিতে জানিয়েছেন, এমার্জেন্সি বাটনে চাপ দিয়ে আদালতের ভবনের লিফট থেকে পালানোর চেষ্টা করার সময় পুলিশের গুলিতে তিন আসামি নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। তিনি আরো বলেন, এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।

রাশিয়ার তদন্ত কমিটির মুখপাত্র স্ভেতলানা পেৎরেঙ্কো জানিয়েছেন, আসামিদের মধ্যে একজন এক পুলিশ কর্মকর্তার শ্বাসরোধ করার চেষ্টা করেন। এসময় ধ্বস্তাধ্বস্তিতে তারা পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেয়। কিন্তু এক পুলিশ কর্মকর্তা ন্যাশনাল গার্ডের কাছে ফোন করতে সমর্থ হন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে