,

পৃথক গরু মন্ত্রণালয়ের চিন্তা-ভাবনা করছে ভারত

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ভারতে গরুর জন্য আলাদা মন্ত্রণালয়ের বিষয়ে চিন্তা-ভাবনা করছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার উত্তরপ্রদেশের লখনৌতে এক সংবাদ সম্মেলনে বিজেপির সভাপতি অমিত শাহ একথা জানান।

সাধু সন্তদের দীর্ঘদিনের পৃথক গো-মন্ত্রণালয়ের দাবি নিয়ে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি কি ভাবছে; সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অমিত শাহ বলেন, অনেক পরামর্শ, দরখাস্ত এসেছে। এ নিয়ে ভাবনা চিন্তা চলছে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বেশ কয়েকবছর আগেই গো-রক্ষার জন্য কেন্দ্রীয় সরকারের আলাদা মন্ত্রণালয় তৈরির দাবি জানিয়েছিলেন।

ভারতের রাজস্থানে গরুদের জন্য আলাদা মন্ত্রণালয় ও দফতর রয়েছে। গো-পালনমন্ত্রী ও রাষ্ট্রমন্ত্রী ছাড়াও সেখানে ডিরেক্টর থেকে শুরু করে চতুর্থ শ্রেণীর কর্মী মিলিয়ে ২৩ জন কর্মরত রয়েছেন।

এছাড়া কয়েকটি বিজেপি শাসিত রাজ্যে আইন করে গো-রক্ষা কমিশন তৈরি করা হয়েছে। এসব কমিশন গো-পালন, গরু পাচার রোধ প্রভৃতি কাজ দেখাশোনা করে থাকে। এমনকি হরিয়ানাতে গো-রক্ষার জন্য পুলিশের একটি বিশেষ বাহিনীও গঠন করা হয়েছে। সূত্র : বিবিসি

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা