,

‘বিশ্বের শীর্ষ ধনী পুতিন’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস কিংবা আমাজনের প্রধান নির্বাহী জেফ বেজোসকে ছাড়িয়ে যেত পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনটাই দাবি করেছেন মার্কিন প্রতিষ্ঠান হার্মিটেজ ক্যাপিটাল ম্যানেজমেন্ট এর প্রধান নির্বাহী বিল ব্রাউডার।

বিল গেটস এবং জেফ বেজোসের প্রত্যেকের সম্পদের পরিমাণ কম বেশি ৯০ বিলিয়ন ডলার। এ ব্যাপারে ব্রাউডার জানিয়েছেন, বিল গেটস এবং জেফ বেজোস-এই দুইজনের সমন্বিত সম্পদের চেয়েও বেশি সম্পদ আছে প্রেসিডেন্ট পুতিনের।

তিনি আরো জানান, তার ধারণা পুতিনের সম্পদের পরিমাণ ২০০ বিলিয়ন ডলার। গত বৃহস্পতিবার মার্কিন সিনেট জুডিশিয়ারি কমিটির কাছে ব্রাউডার এই দাবি করেন।

পুতিনের ব্যক্তিগত সম্পদ বিবরণী থেকে জানা যায়, তার বার্ষিক আয় ১ লাখ ৩৩ হাজার ডলার। মস্কোতে অত্যাধুনিক অ্যাপার্টমেন্ট রয়েছে।

প্রসঙ্গত, ব্রাউডার রাশিয়ার বিনিয়োগকারীদের মধ্যে অন্যতম পরিচিত ব্যক্তি। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট ও ফরচুন।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা