,

স্ক্রিপস নেটওয়ার্ককে ১৪.৬ বিলিয়ন ডলারে কিনল ডিসকভারি

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : স্ক্রিপস নেটওয়ার্কস ইন্টারেকটিভকে ১৪.৬ বিলিয়ন মার্কিন ডলারে কিনছে ডিসকভারি কমিউনিকেশনস। এইচজি টিভি মালিকানাধীন প্রতিষ্ঠানটিকে অধিগ্রহণ করার পর ডিসকভারি প্রতি বছর ৮ হাজার ঘন্টা টিভি প্রোগ্রাম তৈরি করতে পারবে। তা ছাড়া প্রতি মাসে ৭ বিলিয়ন স্বল্পদৈর্ঘ্য ভিডিও সরাসরি সম্প্রচার করতে পারবে ডিসকভারি।

অধিগ্রহণ কার্যকর হলে মার্কিন যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ পে-টিভি দর্শকদের কাছে সরাসরি পৌছে যাবে ডিসকভারি। তা ছাড়া সেরা দশ চ্যানেলের মধ্যে আটটি চ্যানেল ডিসকভারির দখলে থাকবে। অধিগ্রহণের মাধ্যমে ডিসকভারির শুধুমাত্র চ্যানেল সংখ্যাই বাড়েনি। স্ক্রিপস নেটওয়ার্কের আওতাধীন টিভি চ্যানেলগুলোতে নারী দর্শক বেশি। সেক্ষেত্রে প্রচুর নারী দর্শক পাবে ডিসকভারি। টিএলসি, অ্যানিমল প্লানেট এবং ডিসকভারি চ্যানেলসহ স্ক্রিপসের এইচজিটিভি, ফুড নেটওয়ার্ক এবং ট্রাভেল চ্যানেলের মাধ্যমে ভ্যায়াকম টিভি নেটওয়ার্ককে টেক্ক দিবে ডিসকভারি।

চুক্তিটি ডিসকভারির ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার বাঁচিয়ে দিয়েছে। স্ক্রিপসের আওতাধীন টিভি চ্যানেলগুলো থেকে মোটা অঙ্কের টাকা আয় করতে পারবে ডিসকভারি। ডিসকভারি কমিউনিকেশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড জ্যাসলভ এক বিবৃতিতে জানিয়েছেন, ‘স্ক্রিপসের সাথে একযোগে পুরো বিশ্বে প্রগতিশীল টিভি নেটওয়ার্ক গড়ে তুলব আমরা।’ ডিসকভারি ৭০ শতাংশ নগদ এবং ৩০ শতাংশ স্টকের মাধ্যমে টিভি নেটওয়ার্কটিকে কিনে নিচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে