,

চীন-পাকিস্তানকে সামলাতে ইসরায়েলের সাথে মহড়ায় ভারত!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি ডোকালাম ইস্যুতে ভারত-চীন সীমান্তে ক্রমশ উত্তেজনা বাড়ছে। ঠিক সেই সময়ে বিশ্বের তাবড় তাবড় দেশের ঘুম ছুটিয়ে ইসরায়েলের সঙ্গে বিশাল মহড়া শুরু করতে চলেছে ভারত। ইতিহাসে এই প্রথমবার ইসরায়েলের সঙ্গে মহড়া করতে চলেছে ভারতীয় বিমানবাহিনী। গত কয়েকমাস আগেই ইসরায়েল সফরে যান ভারতের প্রধানমন্ত্রী মোদি। দুই দেশের মধ্যে সম্পর্ক আরো মজবুত করতেই ভারত-ইসরায়েল এই যৌথ সামরিক মহড়া করতে চলেছে।

কলকাতা টুয়েন্টিফোর’র খবরে বলা হয়, শুধু ভারতই নয়, দুই সপ্তাহের এই মহড়ায় অংশ নেবে আমেরিকা, ফ্রান্স, জার্মানি, গ্রিস এবং পোল্যান্ডসহ আট দেশের বিমান বাহিনী। ২০১৩ সাল থেকে ইসরায়েলে অনুষ্ঠিত হচ্ছে দ্বিবার্ষিক এই মহড়া। এবারের মহড়ায় আট দেশের প্রায় ১০০ যুদ্ধবিমান অংশ নেওয়ার কথা রয়েছে। মহড়ায় আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমিতে যুদ্ধের অনুশীলনের পাশাপাশি উচ্চ পর্যায়ের ম্যানুভারিংও থাকবে।

গত মাসে তেল আবিবে অনুষ্ঠিত আইএসডিইএফ মেলায় ভারতের ৫৫টি সংস্থা অংশ নিয়েছে। প্রতিরক্ষা বিষয়ক এই মেলায় প্রথমবারের মতো ভারতীয় সংস্থাগুলো এতো ব্যাপকহারে অংশ নেয়। এবার নজিরবিহীনভাবে বিশাল এই মহড়ায় ইসরায়েলের সঙ্গে সমানে টক্কর দেবে ভারতীয় বিমানবাহিনীও।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে