,

মরক্কোয় সৌদি বাদশাহর প্রতিদিনের খরচ ৩ লাখ ডলার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বার্ষিক ছুটি কাটাতে মরক্কোর তানজা শহরে দিন কাটছে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের। তাঁর সঙ্গে আছেন রাজপরিবারের সদস্য, আমির-ওমরাহ ও উচ্চপদস্থ কর্মকর্তারা। মাসব্যাপী এই অবকাশ যাপনে বাদশাহর প্রতিনিধিদলের হোটেল কক্ষ ও গাড়িভাড়া বাবদ প্রতিদিন খরচ হচ্ছে ৩ লাখ ১২ হাজার মার্কিন ডলার। মরক্কোর একটি পত্রিকায় প্রকাশিত খবরে এ তথ্য জানা যায়।

আল আখবার নামের ওই দৈনিক পত্রিকায় প্রকাশিত খবরে জানানো হয়, তানজা শহরের আসকার সৈকতে নিজের মালিকানাধীন প্রাসাদে থাকছেন বাদশাহ সালমান। তাঁর সঙ্গে আসা সফরসঙ্গীদের জন্য বরাদ্দ করা হয়েছে তানজা শহরের পাঁচটি হোটেলের মোট ৮০০টি কক্ষ। প্রতি রাতের জন্য এসব কক্ষের গড় ভাড়া ৩০০ মার্কিন ডলার। ৮০০ কক্ষের জন্য প্রতি রাতে ব্যয় হচ্ছে ২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।

এ ছাড়া বাদশাহর সফরসঙ্গীদের ঘোরাফেরার জন্য ভাড়ায় নেওয়া হয়েছে ১৭০টি দামি গাড়ি। প্রতিটি গাড়ি বাবদ প্রতিদিন গুনতে হচ্ছে ৪২৩ ডলার করে। ফলে প্রতিদিনের মোট গাড়িভাড়া ৭২ হাজার মার্কিন ডলার।

প্রকাশিত খবরের তথ্যমতে, কেবল গাড়ি ও হোটেলের কক্ষ বাবদ সৌদি বাদশাহর সফরসঙ্গীদের প্রতিদিন খরচ ৩ লাখ ১২ হাজার মার্কিন ডলার। ফলে এক মাসে এই দুটি খাতে তাঁদের মোট খরচ ৯৩ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। এর বাইরে নিরাপত্তা, খাবারদাবার, কেনাকাটা, সেবক-সেবিকাসহ অন্যান্য খরচ তো রয়েছেই।

২৪ জুলাই সৌদি বাদশাহ তানজা শহরে পৌঁছান। কয়েক বছর ধরে তিনি বার্ষিক অবকাশ যাপনের জন্য এই শহরকে বেছে নিচ্ছেন। মরক্কোয় প্রাকৃতিক ঐশ্বর্য আর সাগরতীরের সৌন্দর্যে চমৎকার আবহাওয়ার শহর তানজা পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান।

সাম্প্রতিক সময়ে সৌদি আরবের অর্থনীতি আগের যেকোনো সময়ের চেয়ে মন্দা। জাতীয় আয় বাড়ায় অভিবাসীদের স্ত্রী, পুত্র ও কন্যাদের ওপর আরোপ করা হয়েছে বার্ষিক ফি। অর্থনৈতিক এই মন্দা পরিস্থিতিতেও বাদশাহ সালমানের বিপুল ব্যয় নিয়ে সমালোচনা করছেন উপসাগরীয় অঞ্চলের নাগরিকেরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে