,

ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়লো চীনের ড্রাগন বাহিনী

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ডোকালাম নিয়ে ভারত ও চিনের মধ্যে টানটান উত্তেজনার মধ্যেই এবার সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়লো চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)।

সরকারি সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই সকাল ৯টার দিকে উত্তরাখণ্ডের চামোলি জেলার বরাহোটি এলাকায় প্রবেশ করে চীনা সেনাবাহিনী। সীমান্ত থেকে প্রায় ৮০০ মিটার থেকে ১ কিলোমিটার ভেতরে ঢুকে পড়ে তারা।

ভারতীয় সীমান্তে প্রবেশ করেই এলাকার ভেড়া পশু পালকদের হুমকি দিয়ে ওই এলাকা খালি করে দেয়ার নির্দেশ দেয় বলে অভিযোগ। যদিও দুই ঘণ্টা পরেই ভারতীয় ভূখণ্ড ছেড়ে চলে যায় তারা।

সূত্রে খবর চিনা সেনারা সংখ্যায় প্রায় ২০০-৩০০ জন ছিল। সেসময় সীমান্তের ওই এলাকায় সাদা পোশাকে টহল দিচ্ছিল ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশের (আইটিবিপি) জওয়ানরা। বিষয়টি নিয়ে তারা রুখে দাঁড়ানোর ফলে আর বেশি দূর এগোতে পারেনি চীনা সেনাবাহিনী। এরপরই জায়গা ছাড়ে তারা।

১৯৫৮ সালে বরাহোটিকে বিতর্কিত এলাকা বলে তালিকাভুক্ত করে ভারত ও চীনের সেনাবাহিনী। সে অর্থে ওই এলাকায় কোনো দেশের সেনাবাহিনীরই প্রবেশাধিকার নেই। ১৯৬২ সালে ভারত-চিন যুদ্ধের সময়ও চীনা সেনাবাহিনী ওই বিতর্কিত অংশে প্রবেশ করেনি। ওই যুদ্ধের পরই বরাহোটিতে সীমান্ত পাহারা দেয় অস্ত্রধারী আইটিবিপির জওয়ানরা। যদিও সীমান্ত সমস্যা মেটাতে ২০০০ সালের জুনে ওই এলাকায় অস্ত্রধারী সীমান্তবাহিনী মোতায়েনের বদলে সাদা পোশাকের (অস্ত্রহীন) আইটিবিপি বাহিনীকে মোতায়েনের সিদ্ধান্ত নেয় ভারত।

কয়েকমাস ধরেই ডোকালামে মুখোমুখি রয়েছে ভারত ও চীনের সেনাবহিনীর সদস্যরা। সীমান্ত উত্তেজনা কমাতে চিনের সঙ্গে আলোচনায় রাজি আছে বলে ভারতের তরফে জানানো হয়েছে। যদিও তার আগে ওই বিতর্কিত অংশ থেকে দুই দেশের সেনাকেই সরতে হবে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা