,

ফের ভেনেজুয়েলায় সংঘর্ষ, নিহত ১০

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গত মাস থেকে প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ভেনেজুয়েলা। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে রোববার (৩০ জুলাই) কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। বিক্ষোভের ফলে ভোটগ্রহণ নেওয়ার মতো অবস্থা না থাকায় সোমবার (৩১ জুলাই) ভেনেজুয়েলা প্রশাসন নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সম্প্রতি নতুন সংবিধান তৈরির প্রস্তাব দিয়েছিলেন। তারপর থেকেই বিক্ষোভের সূত্রপাত। গত এক মাসের বিক্ষোভে ভেনিজুয়েলায় ৩০ জন নিহত হয়েছেন। বিক্ষোভের কারণে রাজধানী কারাকাস শহরে কারফিউ জারি করা হয়েছিল। কারফিউ জারি স্বত্ত্বেও দফায় দফায় সংঘর্ষ হয়। শহর জুড়ে বিক্ষোভকারীরা রাস্তাঘাট অবরোধ করে রেখেছে। এই পরিস্থিতিতে আগাম নির্বাচনের ডাক দিয়েছে বিরোধী দল। প্রেসিডেন্ট মাদুরো বলছেন, “বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্র করে আমাকে উৎখাতের চেষ্টা চলছে। আর তাই এই ষড়যন্ত্র প্রতিরোধে দরকার নতুন সংবিধান।” কিন্তু প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত মানতে রাজি নন বিরোধীরা।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা