,

পবিত্র মক্কাকে আন্তর্জাতিক কর্তৃত্বে নেওয়ার দাবি যুদ্ধ ঘোষণার সামিল : সৌদি আরব

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের মনে করেন পবিত্র মক্কাকে আন্তর্জাতিক কর্তৃত্বে নেওয়ার কাতারের দাবি যুদ্ধ ঘোষণার সামিল। রোববার (৩০ জুলাই) সৌদির রাষ্ট্রীয় টেলিভিশন আল আরাবিয়ায় তিনি বলেন, পবিত্র মক্কায় হজ ব্যবস্থাপনার কর্তৃত্ব সৌদি আরবের কাছ থেকে সরিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের হাতে তুলে দেয়ার কাতারের এমন দাবি সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। তবে কাতার কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এ ধরনের কোনো দাবি করেনি। সৌদি পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, “হজের বিষয়ে যেকোনো প্রতিক্রিয়া দেখানোর অধিকার আমাদের আছে।”

এদিকে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল রহমান আল-থানি বলেছেন, তার দেশের কোনো কর্মকর্তা এ ধরনের আহ্বান জানায়নি। তিনি আল-জাজিরা টেলিভিশনকে এক সাক্ষাতকারে বলেন, “আমরা মিথ্যা অভিযোগের সাফাই দিতে দিতে ক্লান্ত।” অবশ্য এর আগে কাতার সৌদি আরবের বিরুদ্ধে মুসলিমদের পবিত্র স্থান মক্কা রাজনীতি করার অভিযোগ তুলেছিলো।

গত ৫ জুন সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং মিশরসহ কয়েকটি দেশ কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। পরবর্তীতে সৌদি জোট সম্পর্ক ঠিক করতে ১৩টি প্রস্তাব দিয়েছিলো। তবে সেসব শর্ত মানতে অস্বীকৃতি জানায় কাতার। এদিকে রোববার চার আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বাহরাইনের মানামায় এক বৈঠকে মিলিত হন। সেখানে তারা জানিয়েছেন শর্তসাপেক্ষে কাতারের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছেন। সূত্র: রয়টার্স

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা