,

দেশের বাকি সবাই সৎ আর ধার্মিক তো : নওয়াজ শরিফ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পানামা কেলেঙ্কারিতে জড়িয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে শুক্রবারই পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন নওয়াজ শরিফ। দুর্নীতির দায়ে সরে দাঁড়ানোর পর এবার অন্যের সততা নিয়ে প্রশ্ন তুললেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। তার প্রশ্ন, ‘‘এই দেশের অন্য সবাই সৎ আর ধার্মিক তো?’’

শনিবার পাকিস্তান মুসলিম লিগ-এর এক বৈঠকে শরিফ ক্ষোভের সুরে বলেন, ‘‘দেশের সেবা করার জন্য আমি পুরস্কার বা সম্মান চাইনি। কিন্তু এ ধরনের অসম্মান পাপ্য ছিল না। ’’
ওই বৈঠকে নিজেকে নির্দোষ দাবি করে তিনি আরও বলেন, ‘‘দেশের ২০ কোটি মানুষ যাকে নির্বাচিত করেছেন, তেমন কারও প্রতি এ ধরনের আচরণ করা প্রত্যাশিত নয়। ’’

বৈঠকে শরিফে দাবি করেন, তিনি বা তার পরিবারের কেউ কোনও দুর্নীতির সঙ্গে জড়িত নন। তার প্রশ্ন, ‘আমি কোনও দিন বেতনই নিইনি, আমি কী ঘোষণা করব? যদি আমি কোনও অন্যায় কাজ করতাম বা এই দেশ থেকে এমন কিছু নিতাম, যা আমার নয়, তা হলে আমি নিজের কাছেই অপরাধী হয়ে যেতাম।’

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা