,

ঢাকায় আসছেন ওআইসি মহাসচিব

news-image

আন্তর্জাতিক ডেস্ক :আগামী বুধবার চারদিনের সফরে ঢাকায় আসছেন ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ড. ইউসুফ আহমেদ আল-ওথাইমিন।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ওআইসির মহাসচিবের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদল ঢাকা সফর করবেন। মহাসচিব পদে দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথমবারের মতো ঢাকা সফর আসছেন ইউসুফ আহমেদ আল-ওথাইমিন।

ওআইসি মহাসচিব সফরকালে আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন।

এ ছাড়া তিনি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে একান্ত বৈঠক করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, তার এই সফরে ঢাকায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের প্রস্তুতি ও মিয়ানমারের রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা প্রাধান্য পাবে।

সূত্র আরো জানায়, আগামী বছর ওআইসির ৪৫তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে ঢাকা। ঢাকায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা করা প্রধান লক্ষ্য থাকলেও রোহিঙ্গা সমস্যা নিয়েও আলোচনা করবেন। এ ছাড়া তিনি আগামী শুক্রবার কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করবেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে