,

ইয়েমেনে সংঘর্ষে নিহত ৪০

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ইয়েমেনের বন্দর নগরী মোখায় হুথি আনসারুল্লাহ যোদ্ধা ও সৌদি মদদপুষ্ট সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক সংঘর্ষে ৪০ জনের বেশি নিহত হয়েছে।

রবিবার সামরিক কর্মকর্তা এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বন্দর নগরী মোখার পূর্ব অংশে সংঘঠিত এসব সংঘর্ষে ১৬ জন হুথি যোদ্ধা এবং সৌদি মদদপুষ্ট ৭ সন্ত্রাসী নিহত হয়েছে।

এছাড়া, হুথি যোদ্ধারা বিগত বৃহস্পতিবার ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়িজ প্রদেশে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালালে সৌদিপন্থী ২০ সন্ত্রাসী নিহত হয়। মোখা শহরের ৪০ কিলোমিটার পূর্বে তায়িজ প্রদেশটি অবস্থিত।

বিগত কয়েক মাস ধরে মোখায় সৌদি-পন্থি ইয়েমেনি বাহিনী এবং হুথি আন্দোলনের যোদ্ধাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। এদিকে, শনিবার হুথি যোদ্ধারা সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান প্রদেশে আল-ফারিজা সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে জানা গেছে।

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বর্বরোচিত আগ্রাসনে গত দুই বছরে প্রায় ১২ হাজার বেসামরিক নাগরিক নিহত এবং অন্তত ৪৪ হাজার ৫০০ জন আহত হয়েছে। এ ছাড়াও দেশটির অবকাঠামোর এক বিশাল অংশ সৌদি বিমানের নির্বিচার বোমা বর্ষণে ধ্বংস হয়ে গেছে বলে অভিযোগ রয়েছে। সূত্র : মিডলইস্ট মনিটর

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা