,

জার্মানিতে নাইটক্লাবে গুলি, নিহত ২

news-image

আন্তর্জাতিক ডেস্ক :জার্মানিতে একটি নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে অন্তত দুইজন নিহত হয়েছে। আহত আরো তিনজনের অবস্থা আশংকাজনক। পুলিশের বরাত দিয়ে বিবিসি এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, রবিবার ভোর সাড়ে ৪টার দিকে কনস্ট্যানসে শহরের ‘গ্রে’ নামের নাইটক্লাবটিতে এক বন্দুকধারী ঢুকে পড়ে গুলি চালাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। পুলিশ পাল্টা গুলি চালালে বন্দুকধারী গুলিবিদ্ধ হয়, পরে হাসপাতালে নেয়ার পর সে মারা যায়।

তবে, তাৎক্ষণিকভাবে হামলাকারীর পরিচয় এবং হামলার কারণ জানা যায়নি। হামলাকারীর সাথে আরো কেউ ছিল কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।

এদিকে, মারা যাওয়া দ্বিতীয় ব্যক্তির পরিচয় নিয়ে জার্মান গণমাধ্যমে ভিন্ন ভিন্ন রিপোর্ট পাওয়া যাচ্ছে। কোনো কোনো প্রতিবেদনে বলা হচ্ছে, মারা যাওয়া দ্বিতীয় ব্যক্তি আততায়ী নয়, তিনি ক্লাবের একজন অতিথি।

আততায়ীকে ঠেকাতে গিয়ে মারাত্মকভাবে আহত হয়েছেন ক্লাবের দারোয়ান। ক্লাবে আসা অনেক অতিথি সেসময় টেবিলের নিচে লুকিয়ে পড়েন। দৌড়ে বেরিয়ে যান কেউ কেউ।

এক বিবৃতিতে পুলিশ জানায়, ঘটনার পরপর বিশেষ কমান্ডো বাহিনী এবং পুলিশ হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা