,

আঁচল গুঁজে কুস্তিতে নারীরা, দেখতে উপচেপড়া ভিড়

news-image

আন্তর্জাতিক ডেস্ক : শাড়ির আঁচল কোমরে গুঁজে প্রস্তুত নারীরা। শরীর থেকে খুলে রেখেছেন সব অলংকার। সবার মধ্যে যেন একটা যুদ্ধ যুদ্ধ ভাব। আর এদিকে মাঠের পাশে বিকট শব্দে বাজছে গান। দর্শকও টানটান উত্তেজনা নিয়ে অপেক্ষা করছেন, কখন শুরু হবে কাঙ্ক্ষিত সেই ইভেন্ট!

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের লক্ষ্ণৌ জেলার গোসাইগঞ্জ শহরে সাধারণ ও অপেশাদার নারীদের কুস্তি প্রতিযোগিতাকে কেন্দ্র করেই এ উত্তেজনার সৃষ্টি হয়। কুস্তি লড়তে আসা সব নারীই আসলে গৃহবধূ। ভারতের পেশাদার নারীদের নিয়ে কুস্তি প্রতিযোগিতা বেশ জনপ্রিয়। কিন্তু শাড়ি পরা গৃহবধূদের নিয়ে খোলা মাঠে এমন আয়োজন অভিনবই বটে! যদিও তা দীর্ঘদিন ধরেই চলে আসছে।

আরো মজার বিষয় হলো, কুস্তির মাঠে কোনো পুরুষকে প্রবেশ করতে দেওয়া হয় না। তাঁদের ঠেকাতে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। এমনকি মায়েদের সঙ্গে ছোট ছেলেশিশু থাকলে তাদেরও লড়াইয়ের আগে বের করে দেওয়া হয়।

সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার গোসাইগঞ্জ শহরে হিন্দু ধর্মাবলম্বীদের অনুষ্ঠান নাগপঞ্চমী উপলক্ষে এই কুস্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। লড়াই শুরুর আগে গানের তালে তালে নেচে-গেয়ে নিজেদের একটু ‘ওয়ার্মআপ’ও করে নেন যোদ্ধারা। প্রতিটি লড়াইয়ের পর বিজয়ী নারীকে চিৎকার করে সংবর্ধনা দেন দর্শক। পাশাপাশি পরাজিতকে নিয়ে মজা করতেও ভোলেন না তাঁরা।

লড়াইয়ে অংশগ্রহণকারী মালতি দেবী বলেন, ‘এখানে কেউই পেশাদার নন, আমরা সবাই আমাদের মা-দাদিদের দেখে লড়াই শিখেছি।’

শান্তি রাওয়াত নামের এক নারী তাঁর পছন্দের যোদ্ধা রাধাকে নিয়ে বেশ বড়াই করছিলেন। তাঁকে কুস্তিতে হারানো নাকি অসম্ভব। সেদিন পরপর চারটি লড়াইয়ে জিতেছেন রাধা। তবে শেষ পর্যন্ত রাধাকে হার মানতে হয় রাম দুলারি নামের এক বৃদ্ধার কাছে। ৭৫ বছর বয়সী ওই বৃদ্ধা কয়েক সেকেন্ডের মধ্যেই কুপোকাত করেন রাধাকে।

মোগল বাদশাহ জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহান কয়েকশ বছর আগে এই কুস্তির প্রচলন করেন বলে জানান স্থানীয়রা। তিনি বিজয়ীদের স্বর্ণালংকার উপহার দিতেন আর রানারআপদের জন্য থাকত রুপার অলংকার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে