,

নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাবে ইরান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাবে বলে জানিয়েছে ইরান। শনিবার তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানি কর্মকর্তারা একথা জানান।

এ ব্যাপারে তেহরান বলছে, তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণ আত্মরক্ষামূলক। ইরানের দাবি, দেশটি আন্তর্জাতিক আইন মেনেই নিজের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনা করছে। কারো জন্য হুমকি সৃষ্ট করতে নয়, বরং সম্পূর্ণ আত্মরক্ষার স্বার্থে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে বলে দাবি তেহরানের।

এর আগে বৃহস্পতিবার ইরানের জাতীয় সংবাদমাধ্যম ঘোষণা করা হয়েছিল, স্যাটেলাইটকে কক্ষপথে রাখতে সক্ষম রকেটের সফল উৎক্ষেপণের কথা। তারপরই চিন্তার ভাঁজ বাড়ে আমেরিকা, ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেনের কপালে। এই ঘটনা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙঘন করে ব্যালিস্টিক মিসাইল প্রকল্পের বাড়বাড়ন্তেরই সামিল বলে মনে করছে তারা।

শুক্রবার আমেরিকা, ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেন এক বিবৃতি দিয়ে ইরানকে এ ধরনের আর কোনো পরীক্ষা না করতে বলেছে। মার্কিন সেনেটে ইরান এবং উত্তর কোরিয়ার ওপর নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানোর সিদ্ধান্ত নেওয়া হয় সর্বসম্মতভাবে। এরপরই স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় আমেরিকার ট্রেজারি অফিস অফ ফরেন অ্যাসেট্স কন্ট্রোল ইরানের ৬টি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। সূত্র: এনডিটিভি ও এএফপি

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা