,

গরুর গোসত রফতানিতে ভারত বিশ্বের তৃতীয়!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যে গরুরুর গোসতের জন্য এত মারকাটারি অবস্থা গরুটা দেশে, যে গরু-মাংসের জন্য এত হানাহানি, রক্তক্ষয়, রক্তচক্ষু, জানেন কি সেই গরু-মাংস রফতানিতে ভারতের স্থান কত নম্বরে? গরুর গোসত রপ্তানি করে রীতিমতো আয় করে এই দেশ। পৃথিবীতে যত গরুর গোসত রফতানি হয়, তার ১৬ শতাংশই ভারত থেকে রফতানি হয়। রাষ্ট্রসংঘের অর্থনৈতিক সহযোগিতা সংস্থা, খাদ্য ও কৃষি সংস্থার করা একটি সমীক্ষা বলছে, গরুর গোসত সরবরাহকারী দেশের তালিকায় ভারত তিন নম্বরে। ব্রাজিল প্রথম ও অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থানে রয়েছে।

তবে একটা ছোট্ট টুইস্ট আছে গল্পে। এই গোসত গরুর নাকি মোষের, তা অবশ্য স্পষ্ট করেনি সমীক্ষা। ২০১৬ সালে ভারত ১৫ লক্ষ ৬০ হাজার টন গোসত রফতানি করে। ২০২৬ সাল পর্যন্ত এই স্থান ভারত ধরে রাখতে পারবে বলে আশাপ্রকাশ করেছে সমীক্ষা। সেই পরিমাণ বেড়ে ১লক্ষ ৯৩ হাজার টন পর্যন্তও হতে পারে বলে সূত্রের খবর।

প্রসঙ্গত, দেশে গরু-হত্যা রুখতে কড়া আইন চালু করেছে কেন্দ্র। সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, পশু হাট বা পশু মেলায় বেআইনিভাবে আর পশুর গোসত বিক্রি করার অনুমতি মিলবে না। তবে কেন্দ্রের এই সিদ্ধান্তের পিছনে রাজনৈতিক চালই দেখছে বিরোধীরা। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই পশু হাটে বেআইনি গোসতের বিক্রি বন্ধের নয়া আইন চালু হয়েছে। যাকে সমর্থন জানিয়েছেন সমাজসেবীরাও। তবে রাষ্ট্রসংঘের পরিসংখ্যান কিন্তু অন্য ছবিই দেখাচ্ছে, যে ছবি ইঙ্গিত দিচ্ছে দেশের রাজনৈতিক ঘোলা জলের চরিত্রের।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা