সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উ.কোরিয়ার ক্ষেপণাস্ত্রের আওতায় পুরো যুক্তরাষ্ট্র

news-image

আন্তর্জাতিক ডেস্ক :পিয়ংইয়ংয়ের সদ্য পরীক্ষিত নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি দিয়ে উত্তর কোরিয়া থেকে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের বেশিরভাগ এলাকায় আঘাত হানা সম্ভব। এমনটিই দাবি করেছেন দেশটির নেতা কিম জং উন।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া জানায়, শুক্রবার রাতে উত্তরাঞ্চলীয় জ্যাগাং প্রদেশ থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। পরে পিয়ংইয়ং বিষয়টি নিশ্চিত করে জানায়, ক্ষেপণাস্ত্রটি ভূপৃষ্ঠ থেকে ৩৭২৪ কিলোমিটার উঁচুতে উঠেছিল। ৪৭ মিনিট আকাশে ভেসে থেকে এক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে ক্ষেপণাস্ত্রটি পূর্ব উপকূলীয় সাগরে জাপানের অর্থনৈতিক এলাকায় গিয়ে পড়েছে।

এ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফলতাকে যুক্তরাষ্ট্রের প্রতি একটি ‘কঠোর সতর্কবার্তা’ হিসেবে বর্ণনা করেছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উন বলেন, এই পরীক্ষার দ্বারা প্রমাণিত হয়েছে যে পুরো যুক্তরাষ্ট্র এখন উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে রয়েছে।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সাম্প্রতিক এই পরীক্ষা ‘শুধু উত্তর কোরিয়ার শাসকদের একটি বেপরোয়া এবং বিপদজনক কর্মকাণ্ড’।

এর প্রতিক্রিয়ায়, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মহড়া চালিয়েছে। মার্কিন সামরিক বিবৃতিতে বলা হয়, দক্ষিণ কোরিয়ার সমুদ্রসীমায় পূর্ব উপকূলে এই ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়।

উত্তর কোরিয়া প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার তিন সপ্তাহ পর আবার এই পরীক্ষা চালালো। রকেটটির মডেল ছিল হওসং-১৪, গত ৩ জুলাইও একই মডেলের একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় দেশটি। তবে, প্রথমটির চেয়ে দ্বিতীয়টি ২০০ কিলোমিটার বেশি উচ্চতায় পৌঁছেছিল এবং এটি আগেরটির চেয়ে ছয় মিনিট বেশি অর্থাৎ ৪৫ মিনিট ধরে আকাশে উড়েছে বলে জানিয়েছে জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা এনএইচকে।

এ নিয়ে চলতি বছর উত্তর কোরিয়া ১৭টি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল। তবে, বিশেষজ্ঞদের ধারণা- উত্তর কোরিয়া এখনো দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে পারমাণবিক বোমা যুক্ত করার মতো সক্ষমতা অর্জন করতে পারেনি। তারা বলছেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নির্ভুলভাবে টার্গেটে আঘাত করতে পারে না।

অনেকেই আবার মনে করেন, যে হারে পিয়ংইয়ং এগিয়ে যাচ্ছে, তাতে আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে তারা যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম এমন পারমাণবিক ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে। সূত্র: বিবিসি ও গার্ডিয়ান

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা