,

হোয়াইট হাউসের নতুন চিফ অফ স্টাফ জন কেলি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অবসরপ্রাপ্ত জেনারেল জন কেলিকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ পদে নিয়োগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিট বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ৬৭ বছর বয়সী জন কেলি। শুক্রবার সন্ধ্যায় এক টুইট বার্তায় ট্রাম্প এ তথ্য জানিয়েছেন।

নিয়োগের মাত্র ছয় মাসের মাথায় হোয়াইট হাউসের চিফ অব স্টাফ পদ থেকে রাইনস প্রিবাসকে সরিয়ে তার পদে কেলিকে নিয়োগ দিয়েছেন ট্রাম্প।

আগামী সোমবার থেকে হোয়াইট হাউসের প্রধান কর্মকর্তা হিসেবে কাজ শুরু করবেন কেলি। হোয়াইট হাউসের তথ্য ফাঁস করার অভিযোগ ছিল প্রিবাসের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার প্রিবাসের পদত্যাগ করার একদিন পরই কেলির নিয়োগের বিষয়ে জানান মার্কিন প্রেসিডেন্ট।

ধারণা করা হচ্ছে প্রিবাসের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন ট্রাম্প। অবশ্য ট্রাম্পের জনসংযোগ পরিচালকও সেরকমই ইঙ্গিত দিয়েছেন। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল, হোয়াইট হাউসের তথ্য প্রিবাস নাকি ফাঁস করে দিচ্ছিলেন।

কাউকে পদ থেকে সরিয়ে অন্যকে নিয়োগ দেয়ার ঘটনা অবশ্য ট্রাম্পের নতুন নয়। এবার দেখা যাক, জল কতদূর গড়ায়। রয়টার্স।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা