বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উত্তর কোরিয়ার

news-image
আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া ফের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, স্থানীয় সময় গতকাল শুক্রবার পৌনে ১১ টার দিকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে তারা। সম্প্রতি আরোপ করা মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফের এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা ঘটলো। জাপান এবং দক্ষিণ কোরিয়াও এর সত্যতা স্বীকার করেছে।
গতকাল উত্তরাঞ্চলীয় জ্যাঙাং প্রদেশ থেকে এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে জানিয়েছেন, তিনি উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কথা শুনেছেন এবং সেটি পূর্ব উপকূলীয় সাগরে খুব সম্ভবত জাপানের অর্থনৈতিক এলাকায় গিয়ে পড়েছে। জাপানের চীফ ক্যাবিনেট সেক্রেটারি ইউশিহিদে সুগা জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রটি ৪৫ মিনিটের মতো পথ অতিক্রম করে এবং জাপানের অর্থনৈতিক অঞ্চলে গিয়ে পড়ে। এতে কোনো বিমান বা যানবাহনের ক্ষতি হয়নি। পেন্টাগন জানিয়েছে, তারা এখন ক্ষেপণাস্ত্রটি কী প্রকৃতির তা জানার চেষ্টা করছেন। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি আইসিবিএম প্রকৃতির হবে।
তবে সফল উৎক্ষেপণের পর এক বিবৃতিতে উত্তর কোরিয়া জানাচ্ছে, নতুন এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে তারা সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে হামলা চালাতে প্রস্তুত। ওই বার্তায় নিভৃতকামী কমিউনিস্ট দেশ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, ‘সমগ্র যুক্তরাষ্ট্রই এখন আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায় চলে এসেছে। চাইলে আমরা যেকোনো সময় দেশটিতে হামলা চালাতে পারি।’ বিবিসি।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু