,

নওয়াজের পদত্যাগ; কে হচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মাত্র কয়েক ঘণ্টা হয়েছে, নওয়াজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন। এরইমধ্যে জল্পনা শুরু হয়েছে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী কে হচ্ছেন- সেটি নিয়ে।

নওয়াজ অযোগ্য ঘোষিত হয়ে পদত্যাগ করলেও ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল) পার্টি পরবর্তী প্রধানমন্ত্রী চূড়ান্ত করবে। পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ, পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল, সংসদের স্পীকার সরদার আয়াজ সাদিক, স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ শরিফের নাম।

মেয়ে মারিয়াম নওয়াজই তার বাবা নওয়াজ শরিফের পরবর্তী রাজনৈতিক উত্তসূরী হিসেবে বিবেচিত হন। তবে নির্বাচিত সংসদ সদস্য না হওয়ায় এইবার তিনি প্রধানমন্ত্রী পদে আসীন হতে পারবেন না।

আজ শুক্রবার পাকিস্তানের সর্বোচ্চ আদালত নওয়াজ শরিফকে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করেন। পানামা পেপার্স কেলেঙ্কারিতে তার ও পরিবারের সদস্যদের নাম যুক্ত থাকার বিষয়ে দীর্ঘ তদন্ত কার্যক্রম চলার পর শুনানি শেষে এ রায় দেন সর্বোচ্চ আদালত। সূত্র : ট্রিবিউন

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে