,

বিশ্বসেরা ধনী হলেন জেফ বেজোস

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিল গেটসকে পেছনে ফেলে প্রথমবারের মত বিশ্বের ধনীদের তালিকায় শীর্ষে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস।

ই-কমার্সের ম্যাগনেট হিসেবে খ্যাত ৫৩ বছর বয়সী জেফ বেজোসের বর্তমান সম্পদের পরিমাণ ৯০.৮ বিলিয়ন মার্কিন ডলার।

বৃহস্পতিবার দ্য টেলিগ্রাফ এ খবর প্রকাশ করে।

সর্বশেষ চলতি বছরের প্রথমভাগে ফোর্বস ঘোষিত শীর্ষ ধনীর তালিকাতেও প্রায় শীর্ষ ধনীর খেতাব থেকে মাত্র ৫০০ কোটি (পাঁচ বিলিয়ন) ডলার দূরে ছিলেন বেজোস।

কিন্তু এবার ফোর্বসের জরিপে গেটসকে হঠিয়ে বিশ্বের শ্রেষ্ঠ ধনী হলেন অ্যামাজনের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ৫৩ বছর বয়সী জেফ বেজোস।

ফোর্বস জানায়, গতকাল বৃহস্পতিবার অ্যামাজনের শেয়ার মূল্য ২ দশমিক ৪ শতাংশ বাড়ায় বিল গেটসের চাইতে ৭০০ মিলিয়ন ডলার বেশি অর্থের মালিক হয়ে গেছেন বেজোস । তিনি অ্যামাজানের ১৭ শতাংশ শেয়ারের মালিক। যার মূল্য ৫০০ বিলিয়ন ডলারের বেশি।

২২ বছর আগে জেফ বেজোসের হাত ধরে যাত্রা হয়েছিল অ্যামাজনের। শুরুতে অনলাইনে বই বিক্রি করত প্রতিষ্ঠানটি। সময়ের সাথে সাথে নানা খাতে ডালপালা ছড়িয়েছে অ্যামাজন। বর্তমানে অ্যামাজন ইনকরপোরেশন বিশ্বের শীর্ষস্থানীয় ই-কমার্স ও কাউড কম্পিউটিং কোম্পানি হিসেবে সুপরিচিত।

জেফ বেজোস অ্যামাজনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার হাত ধরেই কোম্পানিটি একদিকে যেমন গ্রাহকদের আস্থা অর্জন করেছে, তেমনি ঘরে তুলেছে শতকোটি ডলারের মুনাফা।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা