,

আগস্টে আসছে ফেসবুক টিভি

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :: বর্তমান সময়ে শীর্ষ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। প্রতিনিয়ত নতুন নতুন ফিচার যোগ করার মাধ্যমে সবসময় ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় থাকার চেষ্টার কমতি নেই এই মাধ্যমটির।

তবে এবার বোধ হয় অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম এর চেয়ে কয়েক ধাপ এগিয়েই গেল ফেসবুক। কারণ আগস্টে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে ফেসবুক টিভি।

টেক সাময়িকী ব্লুমবার্গ এ প্রকাশিত এক রিপোর্ট অনুসারে, আগামী দুই সপ্তাহের মধ্যেই চালু হতে যাচ্ছে ফেসবুক টিভি। ফেসবুক ইতিমধ্যেই তাদের এই নতুন পরিষেবা ‘ফেসবুক টিভি’র অংশীদারদেরকে তাদের ‘স্পটলাইট’ শো এর প্রথম পর্ব জমা দিতে বলে দিয়েছে। এই অনুষ্ঠানগুলোর দৈর্ঘ্য হবে কমপক্ষে ৫ থেকে ১০ মিনিট, যা ‘ফেসবুক টিভি’র ক্ষেত্রে ফেসবুকের সঙ্গে অংশীদারিত্বে থাকা মিডিয়া কোম্পানিগুলো তৈরি করবে। এসব শো এর ৪৫ শতাংশ বিজ্ঞাপন রাজস্ব পাবে মিডিয়া কোম্পানিগুলো।

ফেসবুকের একজন মুখপাত্র অবশ্য এ তথ্য প্রত্যাখ্যান করেছেন। বরং তার দেয়া তথ্যমতে, ফেসবুকের ভবিষ্যতের টিভি প্রোগ্রামগুলো যা ফেসবুক পরবর্তীতে চালু করার পরিকল্পনা করছে তা হবে ২০-৩০ মিনিটের যা একমাত্র ফেসবুকের মালিকানাধীন অনুষ্ঠানই হবে। ‘ফেসবুক টিভি’তে যেসব মিডিয়া কোম্পানি অংশীদার তাদের মধ্যে রয়েছে নাইন মিডিয়া গ্রুপ, বাজফিড, এটিটিএন এবং ভক্স মিডিয়া (যার মালিক দ্য ভার্জ)।

এই টিভি অনুষ্ঠানগুলো মূলত জুন মাসেই ‘ফেসবুক টিভি’তে মুক্তি পাওয়ার কথা ছিল। বিলম্বিত হয়ে তা এখন আগস্টে মুক্তি পেতে যাচ্ছে। তবে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অবশ্য ব্লুমবার্গকে বলেছেন যে, এক্ষেত্রে আরো বিলম্ব ঘটতেই পারে।

ফেসবুক এক বিবৃতিতে বলেছে যে, তারা প্যাকড নিউজ ফিডের চেয়ে এখন ‘ফেসবুক টিভি’র ভিডিও এর জন্য বিজ্ঞাপন দিতে বিজ্ঞাপনদাতাদের কাছে বেশি করে আহবান জানাচ্ছেন।

এ থেকেই বুঝা যায় যে কোম্পানিটি দীর্ঘমেয়াদী বিনোদনের দিকে ধাবিত হচ্ছে, যা হতে যাচ্ছে কোম্পানিটির আয়ের প্রধান হাতিয়ার।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা