,

পদত্যাগ করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গতকাল বুধবার সন্ধ্যায় ভারতের বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার পটনার রাজ ভবনে গিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন। মহাজোট সরকারের বৃহত্তম শরিক তথা লালুপ্রসাদের দল আরজেডি-র সঙ্গে বেশ কিছু দিন ধরেই নানা ইস্যুতে টানাপড়েন চলছিল নীতীশ কুমারের।

দুর্নীতির মামলায় লালু এবং তাঁর ছোট ছেলে তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বীপ্রসাদ যাদব সিবিআই তদন্তের মুখে পড়ায় সেই টানাপড়েন আরও বেড়েছিল। নীতীশ প্রথম কয়েক দিন নীরব থাকার পর জানান, তেজস্বীর পতগ্যাগই কাম্য। কিন্তু লালুপ্রসাদ এবং তাঁর গোটা দল তেজস্বীর পাশেই থেকেছে। তেজস্বী পদত্যাগ করবেন না বলে আরজেডি-র পক্ষ থেকে বার বার জানানো হয়েছে।

রাজ্যপালের কাছে পদত্যাগ পত্র জমা দেওয়ার পরে নীতীশ বলেন, আমি সব সময়ে বিহারের উন্নতির চেষ্টা করেছি। আমি কারও পদত্যাগ চাইনি। আমি চেয়েছিলাম তেজস্বী তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাখ্যা দিন। কিন্তু বিতর্ক যেভাবে চলছে তাতে কাজ করা সম্ভব হল না।

নীতীশ আরও বলেন, আমি জোট ভাঙতে চাইনি। জোট রাখার জন্য রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেছি। কিন্তু আর সরকার চালানো সম্ভব হচ্ছিল না। শেষ পর্যন্ত অন্তরাত্মার ডাকে পদত্যাগ করলাম।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা