,

অবসরে যা যা পাচ্ছেন প্রণব!

news-image

প্রণব মুখার্জি ভারতের রাষ্ট্রপতি হিসেবে মাসিক বেতন হিসেবে পেতেন এক লাখ ৫০ হাজার টাকা। এবার অবসরের পরে পেনশন পাবেন মাসে ৭৫ হাজার টাকা। এছাড়াও নিয়ম অনুসারে একটি টাইপ-৮ স্তরের সুসজ্জিত বাংলো বিনা ভাড়ায় ব্যবহার করতে পারেন অবসরপ্রাপ্ত রাষ্ট্রপতি।

প্রণব মুখার্জি থাকবেন নয়াদিল্লির ১০ নম্বর রাজাজি মার্গের এক ঐতিহাসিক বাংলোয়। অবসরের পরে এখানেই আমৃত্যু থেকেছেন সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম।

এছাড়াও নানা-সুবিধা পান অবসরপ্রাপ্ত রাষ্ট্রপতি। দুইটি ল্যান্ড ফোন ও একটি মোবাইল ফোনের বিল মেটাবে সরকার। পাঁচজন সরকারি কর্মী। এর মধ্যে একজন ব্যক্তিগত সচিব।

একটি সরকারি গাড়ির সঙ্গে খরচের জন্য মাসে ৬০ হাজার টাকা এবং প্রতি মাসে গাড়ির জ্বালানির জন্য ২৫০ লিটার পেট্রল দেওয়া হয়। গাড়ির চালকের বেতনও দেয় সরকার। অবসরের পরে রাষ্ট্রপতি এক জন সঙ্গী নিয়ে দেশে বিমান ও ট্রেনে বিনা খরচে দেশে ভ্রমণ করতে পারেন।

তবে ব্যক্তিগতভাবেও কোটিপতি প্রণব মুখার্জি। রাষ্ট্রপতি থাকার সময়ে ২০১৪ সালে তিনি যে হিসেব পেশ করেন তাতেই দেখা যায় দিল্লিতে নিজের ফ্ল্যাট, কলকাতার ফ্ল্যাট এবং বীরভূমের মিরাটি গ্রামের পৈতৃক সম্পত্তি মিলিয়ে তার স্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ৬৩ লাখ টাকা। আর স্থাবর, অস্থাবর মিলিয়ে তিনি ১ কোটি ৮০ লাখ টাকার সম্পত্তির মালিক। সূত্র: এবেলা

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে