,

বিশ্বের জন্য ট্রাম্পের ‘এক লাখ টন’ বার্তা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে যুক্তরাষ্ট্রের সশস্ত্রবাহিনীর ক্ষমতা সর্বস্বীকৃত। তাদের রণশক্তিকে আরো এক ধাপ এগিয়ে নিতে ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ নামে একটি বিমানবাহী রণতরী যোগ করেছে দেশটি। এক লাখ টন ওজনের জাহাজটি এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে বড় রণতরী।

স্থানীয় সময় শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতেই পানিতে ভাসানো হয় দৈত্যাকার এই রণতরী। এ সময় ট্রাম্প বলেন, ‘এই মাত্র বিশ্বের কাছে এক হাজার টন ওজনের বার্তা পাঠাল যুক্তরাষ্ট্র।’

‘যেখান দিয়ে এই জাহাজ যাবে, সেখানে আমাদের বন্ধুরা নিশ্চিন্তে থাকবে। আর শত্রুরা ভয়ে কাঁপবে। কারণ, সবাই জানবে আমেরিকা আসছে এবং বেশ জোরালোভাবেই আসছে’, বলেন ট্রাম্প।

ইউএসএস জেরাল্ড আর ফোর্ড তৈরিতে যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে ১৩ বিলিয়ন মার্কিন ডলার। রণতরীটিতে থাকছে বিশাল আকারের ডেক। সেটিতে রয়েছে তড়িৎচুম্বকীয় ব্যবস্থা। এর ফলে ডেক থেকে সহজেই উড়ে যেতে পারবে জঙ্গিবিমানগুলো।

তিনটি ফুটবল মাঠের সমান আকৃতির এই রণতরী নির্মাণ করেছে হানটিংটন ইনগালস ইন্ডাস্ট্রিজ নামে একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের কাছে আরো তিনটি একই ধরনের রণতরী বানানোর প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এ জন্য বাজেট ধরা হয়েছে ৪০ বিলিয়ন মার্কিন ডলার।

ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে থাকতে পারবে দুই হাজার ৬০০ নাবিক। এ ছাড়া ২৭টির বেশি জঙ্গিবিমান ধরবে রণতরীটিতে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে