,

বাদশাহ ছুটিতে, সৌদি আরবের শাসনভার এখন ক্রাউন প্রিন্সের হাতে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সাময়িক ভিত্তিতে দেশটির শাসনভার গ্রহণ করেছেন। বাদশাহ সালমান ছুটিতে যাওয়ায় গত মাসে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী সিংহাসনের উত্তরসূরী মনোনীত মোহাম্মদের হাতে এই দায়িত্ব বর্তাল।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানায়, প্রিন্স মোহাম্মদের বাবা বাদশাহ সালমান এক রাজকীয় ফরমান জারি করে তার ‘ব্যক্তিগত অবকাশ যাপনকালে’ ছেলের হাতে ‘রাষ্ট্রীয় বিষয়াদি দেখাশুনা’ এবং ‘জনগণের স্বার্থ তদারকির’ দায়িত্ব দিয়েছেন।

গত ২১ জুন বাদশাহ সালমান তার ভাতিজা মোহাম্মদ বিন নায়েফকে সরিয়ে ওই পদে প্রিন্স মোহাম্মদকে স্থলাভিষিক্ত করেন। এখন তিনিই সিংহাসনের উত্তরসূরী। তিনি এমবিএস নামেও পরিচিত।
ক্রাউন প্রিন্স অত্যন্ত রক্ষণশীল এই দেশটিতে সংস্কারবাদী হিসেবেও পরিচিতি লাভ করেছেন। তবে অনেকে বলছেন, তার অভিজ্ঞতার ঘাটতি রয়েছে।

বিশ্বের সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী দেশটি গত মাসে কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। কাতারের বিরুদ্ধে অভিযোগ তারা সৌদিদের প্রতিদ্বন্দ্বি ইরানের সাথে সম্পর্ক রক্ষা করে চলে এবং ইসলামী চরমপন্থীদের সহায়তা করে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা