,

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ইসরায়েল গাজা উপত্যকায় কট্টরপন্থী ইসলামি সংগঠন হামাসের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। ফিলিস্তিন ভূ-খণ্ড থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কয়েক ঘণ্টার মধ্যেই তারা এ হামলা চালায় বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। খবর এএফপি’র।

দেশটির সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সোমবার ভোরে গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে হামাসের অবস্থান লক্ষ্য করে ট্যাঙ্ক হামলা চালানো হয়।

নাম প্রকাশ না করার শর্তে হামাসের নিরাপত্তা সূত্র জানায়, গাজার দক্ষিণে খান ইউনিসের কাছে হামাসের সামরিক শাখার একটি পর্যবেক্ষণ ফাঁড়িতে ট্যাঙ্কের পাঁচটি গোলার আঘাত লাগে।

সূত্র জানায়, গাজার মধ্যাঞ্চলেও পৃথকভাবে হামলা চালানো হয়। তবে এ দুই হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে ইসরায়েল ও হামাস পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে। সম্প্রতি জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদের প্রবেশ পথে মেটাল ডিটেক্টর বসানোকে কেন্দ্র করে এ অঞ্চলে নতুন করে বড় আকারে সংঘর্ষ সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা