,

কাবুলে গাড়িবোমা হামলায় তালেবানের দায় স্বীকার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে আজ সোমবার সকালে গাড়িবোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী তালেবান। কাবুলের শিয়া অধ্যুষিত একটি জেলায় ওই হামলায় নিহত হয়েছে অন্তত ২৪ জন। আহত হয়ছে আরো ৪২ জন।

দায় স্বীকার করে তালেবান বলছে, ওই হামলা তারা চালিয়েছে। চলতি বছর কাবুলে বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে তালেবান অথবা তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা।

এদিকে এই হামলায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় কর্মকর্তারা।

রাজধানী কাবুলের পশ্চিমের শিয়া অধ্যুষিত জেলায় দেশটির জ্বালানি ও খনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বহনকারী গাড়ি লক্ষ্য করে ওই হামলা হয়েছে।

এ ব্যাপারে সরকারের উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোহাকিকের একজন মুখপাত্র জানান, হামলাকারীরা রাজনীতিকদের বাড়ি লক্ষ্যবস্তু করার চেষ্টা করেছেন। কিন্তু নিরাপত্তারক্ষীরা তাদের থামিয়ে দিয়েছে। সূত্র : এবিসি নিউজ

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা