,

‘শৌচাগার বানাতে না পারলে বউ বেচে দিন’

news-image

অনলাইন ডেস্ক : ভারতের মোদি সরকারের ‘স্বচ্ছ ভারত’ বিষয়ে প্রচার চালাতে গিয়ে বিরূপ মন্তব্য করে সমালোচিত হলেন বিহারের আওরঙ্গবাদের জেলা ম্যাজিস্ট্রেট কানওয়াল তনুজ। তিনি বলেছেন, বাড়ি বাড়ি শৌচাগার বানাতে হবে। যদি অর্থ না থাকে, বউ বেচে দেওয়ার পরামর্শ দেন তিনি।

এনডিটিভি অনলাইনের খবরে বলা হয়েছে, আওরঙ্গবাদ জেলার এক গ্রামে গিয়ে সরকারি কর্মকর্তা গত শনিবার এ মন্তব্য করেন। সেখানকার এক সভায় তিনি বলেন, ‘একটি শৌচাগার বানাতে মাত্র ১২ হাজার রুপি লাগে। হাত তুলুন, আপনাদের কার কার বউয়ের মূল্য ১২ হাজার রুপির কম? যদি পারেন নিজের স্ত্রীর সম্ভ্রম রক্ষা করুন।’

কানওয়াল তনুজের এই বক্তব্য শুনে গ্রামের এক বাসিন্দা হাত তুলে বলেন, বাড়িতে শৌচাগার বানানোর মতো অর্থ তাঁর কাছে নেই। এই উত্তর শুনে তিনি বলেন, ‘যদি আপনার কথা সত্যি হয়, তবে বাড়ি গিয়ে বউ বেচে দিন।’

এই সরকারি কর্মকর্তার মন্তব্যে সমালোচনার ঝড় বইছে। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতারা নারী অবমাননার জন্য তাঁর তীব্র সমালোচনা করছেন।

সমাজবাদী দলের স্থানীয় নেতা যূথী সিং বলেছেন, ‘সরকারি কর্মকর্তা হলেই কেউ এভাবে যা তা বলতে পারেন না।’ বিহারের ক্ষমতাসীন দল জনতা দলের নেতা রাজীব রঞ্জন বলেন, ভালো কর্মকর্তা হিসেবে তাঁর সুনাম আছে। তবে তিনি যা বলতে চেয়েছেন, তা ঠিকভাবে বলতে পারেননি। তিনি যা বলেছেন, তা ঠিক বলেননি।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা