,

পাকিস্তানের ক্ষমতাসীন দলে নীরব তোলপাড়

news-image

আন্তর্জাতিক ডেস্ক :পানামা পেপারস নিয়ে এমনিতে প্রচণ্ড ”পেটব্যথায়” ভুগছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। সেই ব্যথা আরো বাড়িয়ে দেয় তাঁরই অভ্যন্তরীণ (স্বরাষ্ট্র) মন্ত্রী চৌধুরী নিসার আলী খানের এক সংবাদ সম্মেলন। রবিবার (২৩ জুলাই) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ওই সাংবাদিক সম্মেলন। শেষ মুহূর্তে এসে চৌধুরী নিসারের মুখপাত্র জানালেন, সংবাদ সম্মেলনটি স্থগিত করা হলো। কারণ হলো, সাহেবের প্রচণ্ড পিঠব্যথা। ডাক্তার তাঁকে কমপ্লিট রেস্ট নিতে বলেছেন। আগামী সোমবার বিকেল ৫টায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

পেটব্যথা পিঠব্যথা যে কারোই যে কোনো সময় হতেই পারে, এতে অবিশ্বাসের কী আছে? কিন্তু পিঠটি যদি হয় অভ্যন্তরীণ (স্বরাষ্ট্র) মন্ত্রী চৌধুরী নিসার আলী খানের, তাহলে যে দু’টি কথা থেকেই যায়! কারণ, এর আগেই দেশটির বিভিন্ন টিভি চ্যানেল খবর প্রচার করে ফেলেছে যে, সংবাদ সম্মেলনটি বাতিল করার জন্য চাপ দিতে গত শনিবার তিন মন্ত্রী – সা’দ রফিক, শহীদ খাক্বান আব্বাসী ও রানা তানভির হুসাইন দেখা করেছেন অভ্যন্তরীণ মন্ত্রী চৌধুরী নিসার আলী খানের সঙ্গে।

কিন্তু কেন এত ভয় চৌধুরী নিসারের একটি সংবাদ সম্মেলনকে? পাকিস্তানী টিভি চ্যানেলগুলো দাবি করেছে, ওই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে নিজের ৩৫ বছরের সম্পর্কচ্ছেদের ঘোষণা দেবেন চৌধুরী নিসার। কারণ, ক্ষমতাসীন মুসলিম লীগের নেতারা পানামা পেপারস কেস যেভাবে মোকাবেলা করছেন, তাতে মোটেই খুশি নন নিসার।

আর মজার বিষয় হলো, চৌধুরীর মন্ত্রণালয় এ খবরের প্রতিবাদও জানায়নি, যা সাম্প্রতিক দিনগুলোতে একটি বিরল ঘটনা।

আরো একটি ঘটনা বেশ কৌতুহলোদ্দীপক। গত ১৩ জুলাই মন্ত্রীসভার বৈঠকে প্রধানমন্ত্রীর প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে প্রস্তাব নেয়া হয়। এরপর মন্ত্রীসভার আরো দু’টি বৈঠক হয়, কিন্তু তার একটিতেও নিসারকে দেখা যায়নি।

সব মিলিয়ে মনে করা হচ্ছে, পাকিস্তানের ক্ষমতাসীন দলে প্রচণ্ড তোলপাড় চলছে। সোমবার চৌধুরী নিসারের সংবাদ সম্মেলন থেকেই হয়তো পরিষ্কার হয়ে যাবে আসলে কোথায় চলেছে পাকিস্তানের ক্ষমতাবলয়। সূত্র : ডন

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা