সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ফল বিপর্যয় নিয়ে প্রধানমন্ত্রীর প্রশ্ন

news-image

কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসির ফল বিপর্যয় নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘সব বোর্ডের মধ্যে একটা বোর্ডের ফলাফল খারাপ, কেন তা হয়েছে আমি জানি না। ওই এলাকা (কুমিল্লা) থেকে এত বড় বড় অফিসার আসে। কুমিল্লায় এই দুরবস্থা কেন?’।

রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল গ্রহণের সময় শেখ হাসিনা এসব প্রশ্ন তোলেন।

তিনি বলেন, চলতি বছর এসএসসি পরীক্ষাতেও কুমিল্লা বোর্ডের ফল বিপর্যয় ছিল আলোচিত বিষয়। মাধ্যমিকে সারাদেশে গড় পাসের হার যেখানে ছিল ৮০ দশমিক ৩৫ শতাংশ, সেখানে কুমিল্লায় ছিল ৬৪ দশমিক ৪৯ শতাংশ। এ ঘটনা তদন্তে ওই সময় কমিটিও গঠন করা হয়েছিল। কিন্তু পরে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের মুখ্য সচিব (কামাল আবদুল নাসের চৌধুরী) থেকে সবাইতো কুমিল্লার। তিনি এখানে বসে আছেন। তার সামনেই বলি, সব বড় বড় অফিসারের বাড়ি কুমিল্লায়। এর আগের মন্ত্রিপরিষদ সচিবের বাড়িও কুমিল্লায়। কুমিল্লা কেন এত পিছিয়ে থাকবে। ঢাকার এত কাছে। এ বিষয়গুলোতে বিশেষ করে নজর দেয়া উচিত।’

এইচএসসিতে এবার কুমিল্লা বোর্ডই সবচেয়ে খারাপ ফলাফল করল। সারাদেশে এইচএসসি ও সমমানে যেখানে পাসের হার ৬৮দশমিক ৯১ শতাংশ, সেখানে কুমিল্লা বোর্ডে এই হার ৪৯ দশমিক ৫২ শতাংশ। অর্থাৎ প্রতি দুজনের একজন পরীক্ষার্থীই ফেল করেছে।

এ বছর কুমিল্লা বোর্ডে ১ লাখ ৩৭২ জন এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৪৯ হাজার ৭০৪ জন পাস করেছেন। জিপিএ ফাইভ পেয়েছেন ৬৭৮ জন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা