,

ছাত্রের সঙ্গে যৌনসম্পর্ক করায় শিক্ষিকার কারাদণ্ড

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ১৬ বছর বয়সী এক ছাত্রের সঙ্গে যৌনসম্পর্ক স্থাপন করার দায়ে ৩৬ বছর বয়সী এক শিক্ষিকাকে কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। সম্মতির ভিত্তিতে ওই সম্পর্ক স্থাপন করলেও ছাত্রের বয়স আইনী সীমার চেয়ে কম হওয়ায় ওই শিক্ষিকাকে এই দণ্ড দেয়া হয়েছে।

ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, ছাত্রের সঙ্গে ওই যৌনসম্পর্কের দায়ে ১৮০ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে শিক্ষিকা তারা স্টাম্ফকে। তবে তিনি অভিযোগ করেছেন, তার খ্যাতি এবং ক্যারিয়ারকে ক্ষতিগ্রস্ত করতেই ওই ছাত্র এ ধরনের স্বীকারোক্তি দিয়েছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন মতে, ওই ছাত্র আগেও স্টাম্ফের ব্যাপারে তার সহপাঠি, পরিবার এবং অন্যদের কাছে দুর্নাম রটিয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষিকা। চলতি বছরের ১ মে থেকে তার কারাবাসের দিন হিসাব করা হবে। তবে কারাবাসের পর তাকে যৌন অপরাধী হিসেবে তালিকাভুক্ত করা হবে না।

গত এপ্রিল মাসে ভুক্তভোগী ছাত্রের পরিবার মামলা দিলে তা চ্যালেঞ্জ করেননি স্টাম্ফ। আগামী অক্টোবরে উচ্চ আদালতে মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে। অভিযুক্ত হওয়ার পর তার শিক্ষাদান সনদও বাতিল করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা