,

‘মুসলিম ধর্ম গ্রহণ না করলে হাত-পা কেটে নেওয়া হবে’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মুসলিম পুরুষ ও হিন্দু মহিলার প্রেম নিয়ে উপন্যাস লিখে হুমকির শিকার লেখক। মুসলিম ধর্ম গ্রহণ না করলে হাত-পা কেটে নেওয়া হবে বলে সরাসরি হুমকির মুখে পড়লেন কেরলের নামি লেখক। সম্প্রতি লেখকের কোঝিকোড়ের নিজের বাড়িতে চিঠি পাঠিয়ে এই হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। এদিকে হুমকির চিঠি পাঠানোর খবর ছড়িয়ে পড়তেই ইতিমধ্যেই গোটা দেশজুড়ে বিতর্কের ঝড় ওঠে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, টিজি জোসেফের মতো তোমার ডান হাত, বা পাও কেটে নেব। আগামী ছয় মাসে ইসলাম না নিলে তোমায় আল্লাহ নির্দেশিত সাজা দেব।

এ ব্যাপারে লেখক কেপি রামানুন্নি জানিয়েছেন, তিনি ওই চিঠি উপেক্ষা করলেও অন্যান্য প্রতিষ্ঠিত লেখকরা তাঁকে পুলিশে অভিযোগ দায়ের করার পরামর্শ দিয়েছেন।

সংবাদ সংস্থাকে তিনি আরো জানান, চিঠির পেছনে কী উদ্দেশ্য, কে পাঠিয়েছে, তা পরিষ্কার নয়। তবে, পুলিশের প্রাথমিক অনুমান, চিঠিটা মালাপ্পুরমের মাঞ্জেরি থেকে আসতে পারে।

সম্প্রতি লেখক রামানুন্নি কেরল সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছেন। মুসলিম পুরুষ, হিন্দু মহিলার প্রেম নিয়ে লেখা তাঁর প্রথম উপন্যাস নির্ভর করে ছবিও তৈরি হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এই উপন্যাসের জন্য তাঁকে হুমকি দেওয়া হয়েছে।

থানা পুলিশ সূত্রে খবর, লেখককে হুমকি দেওয়ার ঘটনার তদন্ত শুরু করেছে কোঝিকোড়ের পুলিশ কমিশনারেট।
সূত্র : কলকাতা টোয়েন্টিফোর

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা