,

সৌদি তেল শোধনাগারে ইয়েমেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

news-image

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা সৌদি আরবের একটি তেল শোধনাগার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের অব্যাহত হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে।

সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় ইয়াবাবু প্রদেশের তেল শোধনাগারে এ হামলা চালানো হয়। হামলায় ইয়েমেনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বোরকান বা আগ্নেয়গিরি-২ ব্যবহার করা হয়েছে। স্কাড শ্রেণির এ ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষয়ক্ষতির কোনো বিবরণ এখনো পাওয়া যায়নি।

ইয়েমেনে সৌদি আগ্রাসনে এ পর্যন্ত নারী-শিশুসহ ১২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়া, দেশটির অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদি আগ্রসনের পর থেকে ইয়েমেনে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ কলেরা রোগের প্রকোপ দেখা দিয়েছে।

সূত্র : আল আরাবিয়া

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা