,

শত্রুর সঙ্গে পাল্লা দিয়ে সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা ইরানের

news-image

আন্তর্জাতিক ডেস্ক :শত্রুর সঙ্গে পাল্লা দিয়ে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা বাড়াতে হবে বলে ঘোষণা দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সালামি। এসময় ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নৌবাহিনীর সক্ষমতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

ইরানের হরমুজগান প্রদেশের বন্দর আব্বাসে আইআরজিসির নৌবাহিনীর কর্মকর্তাদের সমাবেশে এই আহ্বান জানান জেনারেল সালামি। তিনি বলেন, শত্রুর হুমকি এবং ভবিষ্যত গতিবিধির সঙ্গে পাল্লা দিয়ে ইরানের নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে হবে।

এছাড়া, ইসরায়েল এবং মার্কিন নীতির পরিপ্রেক্ষিতে বিশ্বজুড়ে চলমান সহিংসতা, অপরাধ এবং বিদ্রোহ বাড়ছে বলেও জানান তিনি। তিনি বলেন, আমেরিকার অস্ত্র কারখানাগুলোর বিকাশের জন্য ওয়াশিংটন বিশ্বজুড়ে ঘৃণা এবং অস্থিতিশীলতা উসকে দিয়েছে। ফলে, কোনও প্রলোভনে না দিয়ে এগিয়ে চলার আহ্বান জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা