,

আর জুটি বাঁধবেন না রণবীর-ক্যাটরিনা

news-image

 

বিনোদন ডেস্ক : রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ অভিনীত সিনেমা জাগ্গা জাসুস। বর্তমানে সিনেমাটির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ দুই অভিনয়শিল্পী। কিন্তু এ সিনেমার পর আর কোনো নতুন সিনেমায় জুটি বাঁধবেন না রণবীর-ক্যাটরিনা।

সম্প্রতি জাগ্গা জাসুস সিনেমার প্রচারণার জন্য একটি অনুষ্ঠানে হাজির হন রণবীর-ক্যাটরিনা। এ সময় ভবিষ্যতে আবার তাদের পর্দায় জুটিবদ্ধ দেখা যাবে কিনা জানতে চাওয়া হলে ক্যাটরিনা বলেন, ‘রণবীরের সঙ্গে আবার অভিনয় করাটা খুব কঠিন। সবাই জানে, সে খুব জুটি পরিবর্তন করে। রণবীরও আমার সঙ্গে অভিনয় করতে চায় না। তাই একসঙ্গে জুটিবদ্ধ হওয়াটা হবে না।’

ব্রেকআপের কারণে রণবীর ও ক্যাটরিনা ফের পর্দায় জুটিবদ্ধ না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেও ধারণা করছেন অনেকে। তবে এ দুজনের ঘনিষ্ঠ একজন নির্মাতা সংবাদমাধ্যমে জানান সময়ের অভাবেই নিকট ভবিষ্যতে জুটি হতে পারবেন না রণবীর-ক্যাটরিনা। তিনি বলেন, ‘সামনের কয়েক বছর রণবীর-ক্যাটরিনার কোনো শিডিউল ফাঁকা নেই। ক্যাটরিনা সালমানের সঙ্গে টাইগার জিন্দা হ্যায় এবং আমির খানের সঙ্গে থাগস অব হিন্দুস্তান সিনেমা করছেন। অন্যদিকে রণবীর সঞ্জয় দত্তের বায়োপিক এবং আয়ান মুখার্জির ড্রাগন সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন।’

আজব প্রেম কি গজব কাহানি সিনেমার সেটে রণবীর-ক্যাটরিনার প্রেম হয়। প্রায় সাত বছর প্রেম করার পর গত বছর জানুয়ারিতে তাদের ব্রেকআপ হয়। তাদের ব্রেকআপের কারণে জাগ্গা জাসুস সিনেমার শুটিংও বন্ধ হয়ে যায়। পরবর্তীতে অবশ্য শুটিংয়ে অংশ নেন তারা। এরপর শোনা যায়, একসঙ্গে সিনেমাটির প্রচারণায় অংশ নিতে রাজি নন এ জুটি। তবে সকল জল্পনার অবসান ঘটিয়ে বর্তমানে সিনেমাটির প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা।

এ জাতীয় আরও খবর

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে