,

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবকের মৃত্যু

news-image

নবীনগর প্রতিনিধি : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের এক যুবক নিহত ও একই পরিবারের ২ জন সহ ৩ ব্যক্তি আহত হয়েছে।
আজ (১৫ জুন) সকালে এ ঘটনা ঘটে।

সুত্র জানায়, আজ সকালে ডিউটিতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটলে ঘটনাস্থলে আমির হোসেন (৩০) নামে এক ব্যক্তি নিহত হন। নিহত ওই ব্যক্তি নবীনগর পৌর এলাকার নারায়নপুর গ্রামের বাসিন্দা সোনা মিয়ার ছোট ছেলে।

এসময় দুর্ঘটনায় আরো ৩ ব্যক্তি আহত হয়েছে। আহতরা হল,নিহতের বড় ভাই কাবিউল মিয়া (৩৫), ভাতিজা মঈনউদ্দিন (২৮) ও কাবিউল এর শ্যালক সাজিদ মিয়া। সাজিদ একই গ্রামের আলী হোসেন মিস্ত্রির ছেলে।
আহতদের ওই দেশের একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। জানা গেছে, আহতের মধ্যে কাবিউলের অবস্থা আশংকাজনক।
দুর্ঘটনার খবর শুনে নিহতের পরিবারে চলছে শোকের মাতম। দুই ছেলের মর্মান্তিক ঘটনার খবরে মা বারবার মুর্ছা যাচ্ছেন। এ ঘটনায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে