,

সৈয়দ নজরুল সেতুতে অটোরিকশা চলাচল বন্ধ

news-image

আশুগঞ্জ ও ভৈরব মেঘনা নদীর ওপর সৈয়দ নজরুল ইসলাম সেতুর ওপর দিয়ে অটোরিকশা চলাচল সোমবার দুপুর ২টা থেকে বন্ধ করে দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ।

কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই অটোরিকশা চলাচল বন্ধ করে দেওয়ায় বৃষ্টিতে ভিজে শত শত যাত্রী সেতু পারাপারে বিপাকে পড়েন। এতে আশুগঞ্জ ও ভৈরব বন্দরে যাতায়াতকারী ৫৫টি অটোরিকশার চালক ও মালিক বেকার হয়ে পড়েছেন। তা ছাড়া আশুগঞ্জ ও ভৈরবে প্রতিদিন হাজার হাজার লোক অটোরিকশায় করে সেতু দিয়ে যাতায়াত করেন।

সৈয়দ নজরুল ইসলাম সেতুর ওপর দিয়ে অটোরিকশা চলাচল বন্ধের বিষয়ে অটোরিকশাচালক সমিতির সভাপতি মো. তানসেন মুন্সি বলেন, কোনো ধরনের নোটিশ ছাড়া অটোরিকশা চলাচল বন্ধ করে দেওয়ায় প্রায় ১০০ লোক বেকার হয়ে পড়েছে। এ অবস্থায় এসব অটোরিকশার চালক ও মালিকদের পথে বসা ছাড়া কোনো উপায় নেই। এসব লোকের ওপর নির্ভরশীল আছে আরো তিন শতাধিক লোক। তাদের অবস্থা কী হবে। এদিকে সামনে আসছে ঈদ।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, মহাসড়কে থ্রি-হুইলারসহ সব ধরনের অযান্ত্রিক যানবাহন চলাচল বন্ধের নির্দেশ রয়েছে হাইকোর্টের। এ জন্য সৈয়দ নজরুল ইসলাম সেতুর ওপর দিয়ে অটোরিকশা চলাচল বন্ধ করা ছাড়া উপায় ছিল না। তা ছাড়া সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ও সৈয়দ নজরুল ইসলাম সেতুর ওপর দিয়ে অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর