সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগর ভলাকুট ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৩ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বাকি বিল্লাহ জুয়েল সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ার প্রেক্ষিতে চেয়ারম্যানের শূন্য পদে উপ-নিবার্চনে ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। আজ সোমবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে উপ-নিবার্চনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবুল কালাম আজাদ ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উম্মে সালমার কাছে পৃথকভাবে মনোনয়ন পত্র জমা দেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নিবার্চনে মনোনয়নপত্র দাখিলকৃতরা হলেন ভলাকুট ইউপির সাবেক চেয়ারম্যান মরহুম ওয়াহিদ রহমান ধনু মিয়া মাস্টার ও সাবেক চেয়ারম্যান মরহুমা হেনা বেগমের পুত্র ও সড়ক দূর্ঘটনায় নিহত ইউপি চেয়ারম্যান বাকি বিল্লাহ জুয়েলের ছোটভাই এবং আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ রুবেল মিয়া,উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বিএনপির দলীয় প্রার্থী হাজ্বী মোঃ ছোয়াব খান ও স্বতন্ত্র প্রার্থী মোঃ আরাফাত আলী। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৪ জুন। প্রার্থীতা প্রত্যাহারের ২১ জুন ও ভোট গ্রহন ১৩ জুলাই অনুষ্ঠিত হবে।
উপজেলা নিবার্চন কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ জানিয়েছেন,ভলাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ও ৩টি ওয়ার্ডের সদস্য পদে উপ নির্বাচন ‘১৩ জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ২৯৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯৪৭২ জন ও মহিলা ভোটার ৮৮২৫ জন।
অন্যদিকে ধরমন্ডল ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের সদস্য পদে ৫ জন,গুনিয়াউক ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের সদস্য পদে ৪ জন ও কুন্ডা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের সদস্য পদে ২ জন পৃথকভাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
উল্লেখ্য,উপজেলার ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাকি বিল্লাহ জুয়েলে এক সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ায় ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদটি ও ধরমন্ডল ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের সদস্য নাজির মিয়া,গুনিয়াউক ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের সদস্য শহীদ মিয়া ও কুন্ডা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের সদস্য মেবারক হোসেনের মুত্যৃতে শূন্য হয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা